Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে জমজমাট পিঠা উৎসব

অনলাইন ডেস্ক পঠিত: 41 বার

প্রকাশিত: January 15, 2020 | 8:08 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : বাংলাদেশে অনেকটা প্রবাদ বাক্যের মতোই প্রচলিত “পিঠা ছাড়া শীত জমেই না”। এই আপতবাক্যটি যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীদের মনোভূমে এমনভাবে প্রোথিত হয়ে আছে যে সুদূর প্রবাসেও তারা তা ভুলতে পারেনি। তাইতো তুষার ভেজা শীতের রাতে শীতের মজা লুটতে প্রবাসীরা মেতে ওঠে জমজমাট পিঠা উৎসবে।

নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউতে অবস্হিত “বাংলাদেশ কমিউনিটি সেন্টার” এ গত ১৪ জানুয়ারি মংগলবার সন্ধ্যায় বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি ও বাংলাদেশ কমিউনিটি সেনটার এর উদ্যোগে “পিঠা উৎসব” এর আয়োজন করা হয়েছিল। বিপুল সংখ্যক প্রবাসীর পিঠার স্বাদ আস্বাদন এর লক্ষ্যেই এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছিল। পিঠা উৎসবে নকশী পিঠা, চনদ্রপুলি, পাকান পিঠা, সাপ পিঠা, ক্ষির পিঠা সহ বাহারি নামের ও বাহারি ডিজাইনের পিঠার মৌ মৌ সুগন্ধিতে অনুষ্ঠানে উপস্থিত সুধীজনের মনপ্রাণ জুড়িয়ে গিয়েছিল। আর সেই সুগন্ধি গায়ে মেখে পিঠার স্বাদ আস্বাদন করতে করতে প্রবাসীদের অনেকে নষ্টালজিক হয়ে পড়েছিল, মনের অজান্তেই কেউ কেউ বিড়বিড় করে আউড়েছিল, ”পৌষ পার্বনে পিঠা খেতে বসে খুশীতে বিষম খেয়ে, আরো উল্লাস বাড়িয়াছে মনে মায়ের বকুনি পেয়ে”।

পিঠা উৎসবে বাংলাদেশ কমিউনিটি সহ বিভিন্ন কমিউনিটির লোকজন অংশগ্রহন করে এবং পিঠার স্বাদ আস্বাদন করে তৃপ্তির ঢেঁকুর তোলে। পিঠা উৎসব এর আয়োজন প্রসংগে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল বলেন, “প্রবাসে আমাদের লোকজ ও নান্দনিক সংস্কৃতির বহি:প্রকাশের লক্ষ্যেই এই পিঠা উৎসবের আয়োজন। বিশেষ করে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের মনোভূমে লোকজ সংস্কৃতি জাগরুক রাখার লক্ষ্যেই আমাদের এই প্রয়াস”। পিঠা উৎসবে বিজয়ীরা হলেন পারভীন আক্তার, নাহিদা শিপন ও কামরুন নাহার। বিজয়ীদেরকে আয়োজকদের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV