Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে ‘জীবনকে উপভোগ করুন’ শীর্ষক অনুষ্ঠান

অনলাইন ডেস্ক পঠিত: 158 বার

প্রকাশিত: September 6, 2020 | 6:53 PM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- আটলান্টিক সিটিতে গত পাঁচ সেপ্টেম্বর, শনিবার অনুষ্ঠিত হলো ‘জীবনকে উপভোগ করুন’ শীর্ষক অনুষ্ঠান। ফ্রেন্ডস অব এ্যাকশন ইনক এর উদ্যোগে ঐদিন সকাল দশটায় শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত এই অনুষ্ঠান চলে।

করোনাকালের দু:সহ যাতনা থেকে মুক্ত হয়ে স্বস্তির একটু নি:শ্বাস ফেলার লক্ষ্যেই আয়োজকদের এই আয়োজন বলে জানা গেছে।অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল বাইক চালনা, সংগীতানুষঠান, চলচিত্র প্রদর্শনী, স্কুল সরঞ্জাম বিতরন, বারবিকিউ ইত্যাদি।করোনাকালীন স্বাস্হ্যবিধি মেনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঐদিন সকাল দশটায় আটলান্টিক সিটির গার্ডেনারস বেসিন থেকে বাইক চালানোর মাধ্যমে অনুষঠান এর শুভ সূচনা হয় এবং ও’ডোনেল পার্কে এসে তা শেষ হয়। অন্যান্য অনুষ্ঠানগুলোর আয়োজন করা হয় ও’ডোনেল পার্কে।

অনুষ্ঠানে আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল,আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ড এর কাউন্সিলম্যান এম আনজুম জিয়া, আটলান্টিক সিটির স্কুল বোর্ড সদস্য লেখক-সাংবাদিক সুব্রত চৌধুরী, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান, বেতার ব্যক্তিত্ব মাইক লোপেজ সহ কমিউনিটির গন্যমান্য ব্যক্তিরা অংশগ্রহন করেন।
আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির বিভিন্ন বয়সী বিপুল সংখ্যক লোকজন সম্পূর্ণ স্বাস্হ্যবিধি মেনে এই অনুষ্ঠানে অংশগ্রহন করেন এবং নেচে গেয়ে অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানের আয়োজক ফ্রেন্ডস ইন এ্যাকশন এর পক্ষে
অ্যান্থনী কারসন ব্রাউয়ার অনুষ্ঠান এর স্পনসর প্রতিষ্ঠান সহ সংশ্লিষ্ট সকলকে অনুষ্ঠান সফল করায় ধন্যবাদ জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV