আটলান্টিক সিটিতে দক্ষিন এশীয় ডেমোক্র্যাট ককাসের সভা অনুষ্ঠিত
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী– আটলান্টিক সিটিতে দক্ষিন এশীয় ডেমোক্র্যাট ককাসের সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৫ মে, বুধবার বিকেলে স্হানীয় একটি ভেনুতে এই সভা অনুষ্ঠিত হয়।
আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক কমিটির চেয়ারম্যান মাইকেল সুলেমানের সভাপতিত্বে ও আটলান্টিক কাউন্টির কমিশনার পদে প্রতিদ্বন্দ্বীতাকারী হাবীব রেহমানের সঞ্চালনায়
সভায় বক্তব্য রাখেন আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক কমিটি পারসন সুব্রত চৌধুরী,ডেমোক্র্যাটিক নেতা মো: দিদার,
আলমগীর খান,ক্রিনাল প্যাটেল,বিকাশ প্যাটেল,নাসির শেখ, নি লু প্রমুখ । এছাড়া ডেমোক্র্যাটিক কমিটি পারসন সৈয়দ মো: কাউসার ও সুরজিৎ চৌধুরী সভায় যোগ দেন।
সভায় বক্তারা আগামী নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থীদের বিজয়ী করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মাইকেল সুলেমান আগামী নির্বাচনে সফল হওয়ার লক্ষ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, নির্বাচনে চূড়ান্ত বিজয় অর্জনের জন্য সকল ভোটারকে ঘর থেকে বের করে কেন্দ্রে এনে ভোট দেয়ার ব্যবস্থা করতে হবে। এজন্য এখন থেকেই ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে। তিনি আরো বলেন, অভিবাসীদের অনেক সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আটলান্টিক কাউন্টির কমিশনার পদে প্রতিদ্বন্দ্বীতাকারী হাবীব রেহমান ডেমোক্র্যাট দলীয় প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে বিভিন্ন কমিউনিটির মধ্যে ঐক্য গড়ে তোলার এবং ভোট কেন্দ্রে ভোটারদের সর্বোচ্চ উপস্হিতির ওপর জোর দেন।
নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
সর্বশেষ সংবাদ
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
