Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে ‘নরসিংহ চতুর্দশী’ পালিত

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: May 16, 2022 | 12:16 PM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: আটলান্টিক সিটিতে প্রথমবারের মতো গত ১৫ মে, রবিবার সন্ধ্যায় ‘নরসিংহ চতুর্দশী’ পালিত হয়েছে। আটলান্টিক সিটির প্রবাসী হিন্দু সম্প্রদায় এর উদ্যোগে ৩০১৭, ল্যান্ডমার্ক কোর্ট এর ভেনুতে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ’নরসিংহ চতুর্দশী’ পালিত হয়।

’নরসিংহ চতুর্দশী’র বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল অধিবাস, পুজা অর্চনা, পবিত্র গীতা থেকে পাঠ, কথামালা, মালা জপ, কীর্তন ইত্যাদি।

ভগবান শ্রীবিষ্ণুর অন্যতম অবতার হলেন নরসিংহ । প্রবল অত্যাচারী হিরণ্যকশিপুকে বধ করতে মর্তে শ্রীবিষ্ণু আবির্ভূত হন মানব শরীর ও সিংহের মাথা নিয়ে। যে দিনে শ্রীবিষ্ণু নরসিংহ অবতারে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, ওই দিনটিকে ‘নরসিংহ জয়ন্তী’ হিসেবে মান্য করা হয়। হিন্দু শাস্ত্র অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিটি ‘নরসিংহ চতুর্দশী’ হিসাবে উদযাপিত হয়।
ধর্মীয় গ্রন্থ অনুসারে, এই তিথিতে ভগবান বিষ্ণু, নরসিংহের অবতার হয়ে অসুরদের রাজা হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন। এটি ভগবান বিষ্ণুর দশটি বড় অবতারের মধ্যে চতুর্থ অবতার।

আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, পরেশ সাহা, তৃপ্তি সরকার, কাঞ্চন চৌধুরী, চন্দনা ত্রিপাঠি, সুপ্রীতি দে, প্রদীপ দে, সজল চক্রবর্তী , মন্দিরা চৌধুরী, দীপা দে, সজল দাশ, মিনু নন্দী, ইন্দিরা চৌধুরী, শুক্লা পাল, ক্ষমা সরকার, অরমিতা চৌধুরী প্রমুখ ধর্মসভার বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন।

আয়োজকরা আটলান্টিক সিটির প্রবাসী হিন্দু সম্প্রদায়ের লোকজন ‘নরসিংহ চতুর্দশী‘ পালন অনুষ্ঠানে অংশগ্রহন করে তা সফল করায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

‘নরসিংহ চতুর্দশী‘ পালন অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

আটলান্টিক সিটিতে প্রথমবারের মতো ’নরসিংহ চতুর্দশী‘ পালিত হওয়ার সংবাদে প্রবাসী হিন্দু কমিউনিটিতে বেশ সাড়া পড়েছিল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ