Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে প্রবাসী বাংলাদেশী নরেন্দ্রনাথ দত্ত দুর্বৃত্তের হামলার শিকার, এক হামলাকারী গ্রেফতার

অনলাইন ডেস্ক পঠিত: 141 বার

প্রকাশিত: February 26, 2020 | 3:05 PM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- আটলান্টিক সিটিতে গত তেরো ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন প্রবাসী বাংলাদেশী নরেন্দ্রনাথ দত্ত। এই প্রতিবেদককে তিনি জানান, ঐদিন তিনি কুপার হাসপাতাল থেকে ফ্লোরিডা এভিনিউর বাসায় ফেরার পথে বিকেল আনুমানিক সোয়া পাঁচটার সময় ১৭১১ আর্কটিক এভিনিউতে দুইজন কৃষ্ণাংগ যুবক তার পথরোধ করে চোখে-মুখে স্প্রে করে এবং কিল, ঘুষি মেরে রক্তাক্ত অবস্হায় তাকে রাস্তায় ফেলে দেয়।

এরপর তার পকেট হাতড়ে আইফোন, মানিব্যাগ ও টাকা-পয়সা ছিনতাই করে পালিয়ে যায়।প্রবাসী নরেন তার সাথে থাকা অন্য একটি মুঠোফোন থেকে পুলিশের সহায়তা চাইলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং আহত অবস্হায় তাকে উদ্ধার করে আটলান্টিক কেয়ার হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান শেষে পুলিশের সহায়তায় তাকে রাতে বাসায় পৌঁছে দেওয়া হয়। হামলার ঘটনায় নরেনদ্রনাথ দত্ত মামলা করেছেন এবং তা পুলিশের তদন্তাধীন আছে। একজন হামলাকারী ইতোমধ্যে গ্রেফতার হয়েছে বলে পুলিশ নরেনদ্রনাথ দত্তকে জানিয়েছে। নরেনদ্রনাথ দত্তর দেশের বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে, তিনি গত আঠারো বছর যাবত আটলান্টিক সিটিতে বসবাস করছেন বলে জানিয়েছেন।

দুর্বৃত্তের হামলার শিকার প্রবাসী বাংলাদেশী নরেন্দ্রনাথ দত্ত এই প্রতিবেদকের কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, আটলান্টিক সিটিতে এতগুলো বাংলাদেশী সামাজিক, রাজনৈতিক সংগঠন থাকা সত্বেও কোনও বাংলাদেশী কমিউনিটি নেতাকে ঘটনার এতদিন পরও তাঁর এই দু:সময়ে তিনি পাশে পাননি। তিনি আরো প্রশ্ন রাখেন, প্রবাসীদের দু:সময়ে তাঁদের ভূমিকাই বা কী?

সচেতন মহলের দাবি এসব হামলার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে না দেখে পুলিশ আর সিটি প্রশাসনের সাথে বৈঠক করে ঘটনাগুলো জানিয়ে প্রতিকারের জোরালো দাবি তোলা, নয়তো এধরনের ঘটনা ক্রমশ বাড়তেই থাকবে, যা কমিউনিটির জন্য কখনো সুখকর হবে না।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV