আটলান্টিক সিটিতে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে বিনামূল্যে মাক্স ও গ্লাভস বিতরণ
আটলান্টিক সিটি থেকে সংবাদদাতা : যুক্তরাষ্ট্রের নিউজারসি রাজ্যে করোনা সংক্রমনে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা দিনদিন বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, মাস্ক, গ্লাভস পরে করোনা ভাইরাসের. সংক্রমণ কিছুটা ঠেকানো যায়। কিন্তু এখন মাস্ক ও গ্লাভস এরও সংকট, সহজে তা মিলছেও না।এই পরিস্থিতিতে করোনা সংকটে মানুষকে মাস্ক ও গ্লাভস দিয়ে সাহায্য করতে এগিয়ে এলেন আটলান্টিক সিটির দুই প্রবাসী বাংলাদেশী এ্যাকটিভিষট আটলান্টিক সিটির স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী এবং আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার।তাঁরা উদ্যোগ নিলেন সাধারণ মানুষের কাছে বিনামূল্যে মাস্ক ও গ্লাভস বিলি করার।তাঁদের এই মহতী উদ্যোগে সহায়তার হাত প্রসারিত করে এগিয়ে এলেন আটলান্টিক সিটির ৫ম ওয়ার্ড এর কাউন্সিলর আনজুম জিয়া, জাহাংগীর হোসেন ভূঁইয়া, আহসান হাবীব, সৈয়দ মো: কাউসার, রেজাউল ইসলাম খালিদ, ফারুক তালুকদার, আকবর হোসেন, মো: শাহীন, জয়দেব কর্মকার, নীলাদ্রি চৌধুরী, রওশনউদদীন, মো: কবির, মো: জাফর, সাখাওয়াত হোসেন, শামীম খান, সঞ্জয় বিশ্বাস, পুলক কান্তি দাশ, সোহরাব হোসাইন, রূপন মল্লিক, শান্তনু সরকার প্রমুখ। গত তিন মে রবিবার সারা আটলান্টিক সিটি ঘুরে ঘুরে মাস্ক ও গ্লাভস বিলি করেছেন প্রবাসী বাংলাদেশীদের পক্ষে কাউন্সিলর আনজুম জিয়া,আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার,কমিউনিটি এ্যাকটিভিষট রওশনউদদীন।তাঁরা আটলান্টিক সিটি রেসকিউ মিশন, সিনিয়র সিটিজেন ভবন, বোর্ডওয়াক, টাউন হাউস, ক্ষুদ্র ব্যবসায়ী সহ নগরবাসীর ঘরে ঘরে যারা এই পরিস্থিতিতে মাস্ক, গ্লাভস ব্যবহার করছেন না বা সহজে পাচ্ছেন না তাদের হাতে মাস্ক ও গ্লাভস তুলে দেন। এই মানবিক সহায়তা প্রসঙ্গে সুব্রত চৌধুরী ও সুমন মজুমদার বলেন, ‘আমরা সবসময় নিজেদের সাধ্যানুযায়ী মানুষের বিপদে দাঁড়ানোর চেষ্টা করি। করোনার এমন দুর্যোগময় পরিস্থিতিতে আমাদের সবার একে অন্যের পাশে দাঁড়ানো উচিত বলে আমরা মনে করি। বিশেষ করে কমিউনিটি এ্যাকটিভিষটদের আরও বেশি প্রয়োজন।কমিউনিটি এ্যাকটিভিষট হিসেবে দায়িত্বশীলতার জায়গা থেকেই এই কাজটি করেছি আমরা।করোনার এই দু:সময়ে একা একা ভালো থাকা সম্ভব নয়,সবাইকে নিয়েই আমাদের ভালো থাকতে হবে – এমন প্রেরণা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি।আমাদের এই মহতী প্রয়াসে যেসব প্রবাসী বাংলাদেশী তাঁদের সহায়তার হাত প্রসারিত করেছেন তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। করোনার এই সংকটকালে প্রবাসী বাংলাদেশীদের মানবিক এই সহায়তা আটলান্টিক সিটির সর্বমহলে বেশ প্রশংসিত হয়েছে। এই মানবিক সহায়তার মাধ্যমে প্রবাসে বাংলাদেশীদের ভাবমূর্তি উজ্জ্বল হয়ছে বলে বিদগ্ধজনরা মনে করেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests