Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে পিঠা উৎসব

অনলাইন ডেস্ক পঠিত: 33 বার

প্রকাশিত: March 2, 2019 | 9:07 PM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী :  বাংলাদেশে অনেকটা প্রবাদ বাক্যের মতোই প্রচলিত “পিঠা ছাড়া শীত জমেই না”।এই আপতবাক্যটি প্রবাসীদের মনোভূমে এমনভাবে প্রোথিত হয়ে আছে যে সুদূর প্রবাসেও তারা তা ভুলতে পারেনি।তাইতো তুষার ভেজা শীতের রাতে শীতের মজা লুটতে প্রবাসীরা মেতে উঠেছিল জমজমাট পিঠা উৎসবে।
নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটির একটি ভেনুতে গত ২৭ ফেব্রুয়ারি, বুধবার রাতে  জালালাবাদ এসোসিয়েশন অব নিউজারসির উদ্যোগে পিঠা উৎসবের আয়োজন করা হয়। বিপুল সংখ্যক প্রবাসী সিলেটবাসী পিঠার স্বাদ আস্বাদন এর লক্ষ্যে এই পিঠা উৎসবে অংশগ্রহন করে।


পিঠা উৎসবে বাহারি নামের ও বাহারি ডিজাইনের পিঠার মৌ মৌ সুগন্ধিতে অনুষ্ঠানে উপস্থিত সুধীজনের মনপ্রাণ জুড়িয়ে যায়।আর সেই সুগন্ধি গায়ে মেখে পিঠার স্বাদ আস্বাদন করতে করতে প্রবাসীদের অনেকে নষ্টালজিক হয়ে পড়ে।তাইতো মনের অজান্তেই কেউ কেউ বিড়বিড় করে আউড়ান,”পৌষ পার্বনে পিঠা খেতে বসে খুশীতে বিষম খেয়ে,আরো উল্লাস বাড়িয়াছে মনে মায়ের বকুনি পেয়ে”।
পিঠা উৎসব আয়োজন প্রসংগে সংগঠনের কর্মকর্তা সাঈদ মু: দোহা বলেন, “প্রবাসে আমাদের লোকজ ও নান্দনিক সংস্কৃতির বহি:প্রকাশের লক্ষ্যেই এই পিঠা উৎসবের আয়োজন।বিশেষ করে প্রবাস প্রজন্মের মনোভূমে লোকজ সংস্কৃতি জাগরুক রাখার লক্ষ্যেই আমাদের এই প্রয়াস”।তাঁর কথার প্রমান মেলে পিঠা উৎসবে প্রবাস প্রজন্মের ব্যাপক অংশগ্রহন ও তাদের উৎসাহ উদদীপনায়।
পিঠা উৎসবের বাড়তি পাওনা ছিল সংগীত শিল্পী জয়নত সিংহ ও মো: আলীর মনোজ্ঞ সংগীত পরিবেশনা।পিঠা উৎসবে বিজয়ীদেরকে আয়োজকদের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। জালালাবাদ এসোসিয়েশন অব নিউজারসির সভাপতি মো: মজিবুর রহমান ও সাধারন সম্পাদক সাঈদ মু: দোহা পিঠা উৎসব সফল ও সার্থক করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV