Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে বাংলাদেশী সনাতনী হিন্দু সম্প্রদায়ের ধর্মসভা

অনলাইন ডেস্ক পঠিত: 41 বার

প্রকাশিত: September 28, 2016 | 7:02 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরি : যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির ফ্লোরিডা এভিনিউস্থ শ্রী শ্রী গীতা সংঘ প্রাঙ্গণে গত ২৭শে সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ধর্ম সভা অনুষ্ঠিত হয়। ধর্মসভা উপলক্ষে আটলান্টিক কাউনটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী সনাতনী হিন্দু সম্প্রদায়ের মধ্যে বেশ সাড়া পড়েছিল। ধর্মসভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি কেন্দ্রীয় সংসদের প্রধান উপদেষ্টা এডভোকেট তপন কান্তি দাশ। ধর্ম সভার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল গীতা থেকে পাঠ,কৃষ্ণ কথা শীর্ষক বক্তৃতা, ভজন সংগীত পরিবেশন ও নাম কীর্তন। গীতা স্কুলের খুদে পড়ুয়ারা পবিএ গীতা থেকে পাঠ করে শোনায়। তাদের মনোমুগ্ধকর পরিবেশনা ভক্তকুল মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করে এবং তা উপভোগ করতে করতে ভক্তরা মোহাবিষ্ট হয়ে পড়ে। বিপুল সংখ্যক প্রবাসী সনাতন ধর্মাবলম্বী এই ধর্মসভায় যোগ দেন। ধর্ম সভা শেষে ভক্তকুলের মাঝে প্রসাদ বিতরন করা হয়। শ্রী শ্রী গীতা সংঘের সভাপতি বিপ্লব বরন দাশ ও সাধারন সম্পাদক বিপ্লব দেব ধর্মসভায় উপস্থিত সবাইকে তাদের সার্বিক সহযোগীতার মাধ্যমে ধর্মসভা সফল করার জন্য ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV