Tuesday, 21 July 2026 |
শিরোনাম
Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে বাংলাদেশি মালিকানাধীন ‘ব্যাম্বু ডেজার্ট এন্ড ড্রিংক্স’ এর যাত্রা শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 74 বার

প্রকাশিত: May 18, 2022 | 3:05 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে ‘ব্যাম্বু    ডেজার্ট  এন্ড ড্রিংক্স’  নামে বাংলাদেশী  মালিকানায় আরেকটি ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে।

 গত ১৭ মে, মংগলবার  বিকেলে  সিটির ১২৩, নর্থ মিশিগান এভিনিউতে  সিটির  বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান ও নূর কবিরের   মালিকানাধীন এ স্টোরটির উদ্বোধন হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। আটলান্টিক সিটির মাননীয় মেয়র মার্টি স্মল সিনিয়র কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে  ফিতা কেটে স্টোরটির শুভ উদ্বোধন করেন ।
তিনি ব্যবসা প্রতিষ্ঠানটির বহুল প্রসার কামনা করেন এবং তাঁর ব্যবসা বান্ধব প্রশাসনের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।প্রতিষ্ঠানটির শুভ যাত্রাকালে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আটলান্টিক সিটির চতুর্থ ওয়ার্ড এর কাউন্সিলম্যান মো: হোসাইন মোর্শেদ , পঞ্চম ওয়ার্ড এর কাউন্সিলম্যান এম আনজুম জিয়া, আটলান্টিক সিটি       স্কুল   বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, আটলান্টিক সিটি মিউনিসিপ্যাল ইউটিলিটিস অথরিটিরপর্ষদ ভাইস চেয়ারম্যান মো: দিদার , সদস্য সৈয়দ মো: কাউসার সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ  ।
বাংলাদেশের নরসিংদীর অধিবাসী বাংলাদেশি আমেরিকান মো: মিজানুর রহমান ও নূর কবির জানান,তাদের স্টোরে  স্মুথি, ভিয়েতনামী ডেজার্ট , ফলের তৈরী চা, দুধ চা সহ বিভিন্ন ফ্লেভারের কফি পাওয়া যাবে। উদ্যোক্তরা জানান,  প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত স্টোরটি খোলা থাকবে ।
আটলান্টিক সিটিতে ‘ব্যাম্বু    ডেজার্ট  এন্ড ড্রিংক্স’  নামে বাংলাদেশী  মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরুর
সংবাদে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV