আটলান্টিক সিটিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইয়র্ক’র ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান
আকবর হোসাইন, আটলান্টিক সিটি থেকে: বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সী এবং বাংলাদেশ কমিউনিটি সেন্টারের যৌথ উদ্দোগে গত ১লা মে বুধবার যুক্তরাষ্ট্রের নিউজার্সী অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত হয়ে গেল ভ্রাম্যমাণ কনসুলেট সেবা। আটলান্টিক সিটির ফেয়ার মাউন্ট এভিনিউস্থ এসোসিয়েশনের নিজস্ব ভবনে অনুষ্ঠিত এই সেবা কার্যক্রম পরিচালিত হয় নিউয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের সার্বিক সহযোগিতায়। সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৬টা পর্যন্ত প্রায় তিন শতাধিক বাংলাদেশী কনস্যুলেটের এই সেবা গ্রহণ করেন। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইয়র্ক’র কনসাল আয়শা হক, প্রথম সচিব মো. শামীম হোসেন সহ কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীরা কনস্যুলেট সেবা প্রদান করেন। বিপুল সংখ্যক প্রবাসী পাসপোর্ট নবায়ন, নো ভিসা রিকোয়র্ড সহ বিভিন্ন কনস্যুলেট সেবা গ্রহণ করেন। একদিনে এতবেশী বাংলাদেশীর বাংলাদেশ কনস্যুলেটের সেবা গ্রহন ছিল সাউথজার্সীতে এটাই প্রথম। তিন শতাদিক প্রবাসী বাংলাদেশীর সেবা গ্রহন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সীর নেতৃবৃন্দকে জানিয়ে দিল ইতিমধ্যে সাউথজার্সীতে প্রবাসীদের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে এবং এই প্রবাসীদের সেবা প্রদানের লক্ষ্যে সাউথজার্সীর মানুষের প্রানের সংগঠনের নেতৃবৃন্দকে আরও অধিক ভূমিকা রাখার পাশাপাশি কার্যক্রমকে গতিশীল এবং সময়োপযোগী করার লক্ষ্যে কাজ করে যেতে হবে। সেবা প্রদানের কার্যক্রম সফলভাবে সম্পাদন করা সম্ভব হয়েছে জিনু চৌধুরী, মোঃ আইযুব, কাজী লিটন, সাখাওয়াত হোসেন, আবদুর রহমান, শাহরিয়ার, মোঃ সিরাজ এবং রহমান বাবুলের মত নেতৃবৃন্দের অক্লান্ত পরিশ্রমের কারনে। কনসুলেট জেনারেল অব বাংলাদেশ নিউইর্য়কের ফাস্ট সেক্রেটারী শামীম হোসাইন এবং কনসাল আয়েশা হক জানান বর্তমান সরকারের নীতি হল প্রতিটি প্রবাসীর দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দেয়া। তাই তিন শতাধিক লোকের কাছে সেবা প্রদান সত্যিই আনন্দের। তারা জানান সাউথজার্সীর প্রবাসীদেরকে কনসুলেট জেনারেল অব বাংলাদেশ নিউইর্য়ক সবসময় সেবা দেয়ার জন্য প্রস্তুত। তারা আরও জানান ১৫৬ টি নো ভিসা রিকয়ারমেন্ট, ডুয়েল সিটিজেনশীপের আবেদন ৬টি, জন্ম সনদ ৪টি, মেসিন রিডেবল পাসপোর্ট ৫৬ টি,নোটারী ৪টি, মেসিন রিডেবল পাসপোর্ট ডেলিভারী ১৮টিসহ প্রায় আরও শতাধিক প্রবাসীকে বিভিন্ন বিষয়ে তথ্য প্রদান করা হয়।

নিউইয়র্ক থেকে আগত কনস্যুলেট জেনারেল ও তার সহকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক নুরুন্নবী চৌধুরী শামীম, ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ। ভবিষ্যতে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’