আটলান্টিক সিটিতে ‘বাংলাদেশ মেলা’ যেন একখণ্ড বাংলাদেশ
সুব্রত চৌধুরী : বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা নতুন ভূখণ্ডের মতো বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক মহাসাগর বিধৌত আটলান্টিক সিটির বুকে গত ২৭ আগস্ট,মংগলবার যেনো জেগে উঠেছিল একখণ্ড বাংলাদেশ। বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির উদ্যোগে সেন্ড ক্যাসল স্টেডিয়ামের সুবিশাল প্রান্তরে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ মেলা- ২০১৯।’

বিকেল গড়াতেই নিউজার্সির বিভিন্ন শহরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের সব পথ এসে যেনো মিশেছিল সেন্ড ক্যাসল স্টেডিয়ামের খোলা প্রান্তরে। পাশের অন্যান্য রাজ্য থেকেও প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতি ছিল। সময় গড়াতেই প্রবাসী বাংলাদেশিদের কাদা থিক থিক ভীড়ে মেলা যেনো পরিণত হয় জনারণ্যে। মেলার হরেক আয়োজনের মধ্যে ছিল দেশীয় পণ্যের বিকিকিনি, দেশীয় খাবারের স্টল, কৃতী ছাত্র-ছাত্রী সংবর্ধনা, গুণীজন সংবর্ধনা, রেফল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
‘বাংলাদেশ মেলা’য় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আবদুল কাদের মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী আবদুল কাদের মিয়া। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ,এসেম্বলীম্যান প্রার্থী ফিল গুয়েনথার,জন রিসলি,আটলান্টিক কাউন্টির নির্বাহী পদে প্রার্থী সুসান এম করনগাট, ফ্রি হোল্ডার প্রার্থী সুমন মজুমদার,চতুর্থ ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী মো: হোসাইন মোর্শেদ,পঞ্চম ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী আনজুম জিয়া, ষষ্ঠ ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী সোহেল আহমদ,আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে প্রার্থী সুব্রত চৌধুরী প্রমুখ। অতিথিদেরকে বাংলাদেশ মেলায় উপস্থিত প্রবাসীদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তাঁরা শুভেচ্ছা বক্তব্য রাখেন। বিকেল থেকেই প্রবাসী বাংলাদেশিরা মেলায় সমবেত হতে থাকেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা বাংলাদেশি-আমেরিকান শিশু-কিশোরদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। বাংলাদেশের জাতীয় পতাকা হাতে, কপালে জাতীয় পতাকার ব্যান্ড বেঁধে, জাতীয় পতাকার রংয়ের পোশাক পরে তারা মেলায় যোগ দেয়। তাদের উৎসাহ, উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সারাক্ষণ নেচে-গেয়ে তারা মেলা প্রাঙ্গণকে মুখরিত করে রাখে।বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে প্রধান অতিথি আবদুল কাদের মিয়া বেলুন উড়িয়ে ‘বাংলাদেশ মেলা’র শুভ উদ্বোধন করেন।

এ সময় বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির ট্রাস্টি বোর্ডের প্রধান কাঞ্চন বল, ট্রাস্টি বোর্ডের সদস্য সাব্বির হোসেন ভূঁইয়া, শামসুল ইসলাম শাহজাহান, মনির হোসেন, আবদুল জামিল, জসিম উদ্দীন, আয়োজক সংগঠনের সভাপতি শহীদ খান, সাধারণ সম্পাদক সোহেল আহমদ, প্রধান উপদেষ্টা সৈয়দ মো. কাউছার, বাংলাদেশ মেলা-২০১৯-এর আহ্বায়ক আহসান হাবীব, সদস্য সচিব মিরাজ খান, ফরহাদ সিদ্দিক,মোঃ সেলিম,শেখ সেলিম,আলী হোসেন,নজরুল ইসলাম আকাশ,বিপ্লব দাশ, গোলাম হাফিজসহ বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মেলায় বিভিন্ন পর্যায়ে বক্তব্য রাখেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। মেলার শুভ উদ্বোধন শেষে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশিত হয়।বাংলাদেশ মেলার অন্যতম আকর্ষণ ছিল প্রবাসী বাংলাদেশি-আমেরিকান কৃতি ছাত্র-ছাত্রীদেরকে সংবর্ধনা। মেলায় আটলান্টিক কাউন্টির বিভিন্ন স্কুলের অষ্টম গ্রেড পর্যন্ত কৃতি ছাত্র-ছাত্রীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। ক্রেস্ট বিতরণ করেন মেলায় আগত অতিথিবৃন্দ।
বিপ্লব দেবের সঞ্চালনায় আয়োজক সংগঠনের এ কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠানটি মেলায় উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের বেশ প্রশংসা কুড়ায়।
মেলার বিভিন্ন স্টলে দেশীয় পণ্য ও খাবারের স্টলগুলোতে বিকিকিনি ছিল লক্ষ্যণীয়। বাংলাদেশ মেলার অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রবাসের জনপ্রিয় সঞ্চালক আশরাফুল হাসান বুলবুল। তার সাবলীল উপস্থাপনা সবার প্রশংসা কুড়ায়। আটলান্টিক সিটির পাঁচ কৃতি প্রবাসী বাংলাদেশি-আমেরিকানকে বাংলাদেশ মেলায় বিশেষ সম্মাননা দেয়া হয়। তাঁরা হলেন জসীমউদ্দীন,মিরাজ খান,কানচন বল,সৈয়দ মো: কাউসার,আমিরুল ইসলাম টফি। তাদের হাতে সম্মাননা স্মারক হিসাবে ক্রেস্ট তুলে দেন কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ।
প্রধান অতিথি আবদুল কাদের মিয়াকে কমিউনিটি সেবায় অসামান্য অবদানের জন্য সম্মাননা স্মারক হিসাবে ক্রেস্ট প্রদান করা হয়। কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ ও ফরহাদ সিদ্দিক আবদুল কাদের মিয়ার হাতে ক্রেস্ট তুলে দেন। মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীত শিলপী বিউটি ও বাংলাদেশের জাতীয় পুরষ্কারপ্রাপ্ত সংগীতশিল্পী চন্দন চৌধুরী। । তারা বিভিন্ন ধরনের সংগীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন। সবশেষে মঞ্চ মাতাতে আসেন সারেগামা খ্যাত ভারতের জনপ্রিয় কণ্ঠ শিলপী সুপ্রতীপ। শিল্পী মঞ্চে এসে দাঁড়াতেই প্রবাসীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। দর্শকদের অভিবাদন গ্রহণ শেষে শিল্পীর একের পর এর সুরের মূর্ছনায় প্রবাসীরা অনাবিল আনন্দে মেতে ওঠেন। তার গানের সাথে নেচে-গেয়ে প্রবাসীরা বেশ আনন্দ উপভোগ করেন। যন্ত্র সংগীতে শিল্পীদেরকে সহযোগিতা করেন মাটি ব্যান্ডের সদস্যরা। রেফল ড্রর মাধ্যমে বাংলাদেশ মেলার সমাপ্তি ঘটে। এতে বেশ কিছু আকর্ষণীয় পুরস্কারের সমাহার ছিল।
বাংলাদেশ মেলায় আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব এর সভাপতি লাবলু আনসার,এটিএন বাংলার ইউএস প্রধান কানু দও, টিবিএন ২৪ এর পিনাকী,চ্যানেল আই ইউ এস এ এর প্রধান রাশেদ আহমেদ,বাংলা চ্যানেল এর আকাশ খান প্রমুখ উপস্থিত ছিলেন। এমনিতেই বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সব কর্মকা-েই নান্দনিকতার ছোঁয়া মেলে। বাংলাদেশ মেলার বিশাল মহাযজ্ঞ সুষ্ঠুভাবে সম্পাদনের মাধ্যমে সংগঠকরা তাদের সাংগঠনিক দক্ষতার সর্বোচ্চ উৎকর্ষতার প্রমাণ এবারও দেন। যে কারণে তারা উপস্থিত প্রবাসীদের বেশ বাহবা কুড়ান। বাংলাদেশ মেলার আহ্বায়ক আহসান হাবীব শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনতিদূরে গির্জার গ্র্যান্ড ফাদার ক্লকটা ঢং ঢং করে জানিয়ে দেয় রাত নিশুতির কথা। আইনগত বাধ্যবাধকতার কারণে অনিচ্ছা সত্ত্বেও বাংলাদেশ মেলার পর্দা নামে। সফল মেলা আয়োজনের জন্য আয়োজকদের টুপিখোলা অভিনন্দন জানিয়ে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests