আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী-প্রবাস জীবনে পাসপোর্ট-ভিসা হালনাগাদ রাখা যে কতটা প্রয়োজনীয় তা ভুক্তভোগী মাত্রই ভালোভাবে ওয়াকিবহাল। বিশেষ করে যেকোনো জরুরি প্রয়োজনে তা যে কত গুরুত্বপূর্ণ, তা আর বলার অপেক্ষা রাখে না। এ সংক্রান্ত কার্যাদি সম্পন্ন করতে ভিনরাজ্যে অবস্থিত কনস্যুলেট বা মিশনগুলোতে দৌড়ঝাঁপ করাও হ্যাপার ব্যাপার। আর এসব সেবা গ্রহণের সুযোগ যদি বাড়ির কাছে আরশি নগর’ এ পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা। আর এই সুযোগ করে দিতেই নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে আয়োজন করা হয়েছিল ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার। গত দশ নভেম্বর বুধবার সকাল দশটায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে তাদের নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউস্থ ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এ নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করা হয়।

নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান এর নেতৃত্বে কনস্যুলেটের কাউন্সেলর আয়েশা হক, প্রথম সচিব প্রসূন কুমার চক্রবর্তী, প্রশাসনিক কর্মকর্তা কবির হোসাইন, প্রশাসনিক কর্মকর্তা মোশাররফ হোসাইন, আবু জাফর এই সেবা প্রদান করেন।
ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আওতায় প্রবাসী বাংলাদেশিরা সহজেই মেশিন রিডেবল পাসপোর্ট গ্রহণ ও পাসপোর্ট নবায়নসহ বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ পান। এ ছাড়া যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী বাংলাদেশিরা তাঁদের পাসপোর্টে নো ভিসা রিকোয়ার্ড সিলসহ অন্যান্য সেবা নেন।

ডেপুটি কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আয়োজন করায় বিএএসজে কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও তাদের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাস্টি বোর্ড এর সভাপতি আব্দুর রফিক ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করার জন্য বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তাদের ধন্যবাদ জানান। বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও তাদের সহায়তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি এই কার্যক্রম সফল করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। বিএএসজের সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি নির্দিষ্ট সময়ের অনেক আগেই ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা গ্রহণের জন্য বাংলাদেশ কমিউনিটি সেন্টারে সমবেত হতে থাকেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির কর্মকর্তাদের সাদর সম্ভাষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় প্রবাসী বাংলাদেশিরা কোনো ধরনের ঝক্কি-ঝামেলা ছাড়াই এই সেবা গ্রহণ করে খুশি হন। প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির এই ধরনের আয়োজনের জন্য সংগঠনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন