Friday, 11 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কের ওজন পার্কে আনজুমানে আল ইসলাহ ইউএসএ’র ঈদে মীলাদুন্নবী মাহফিল ও মুবারক র‌্যালি নিউইয়র্কে স্ট্যান্ডার্ড এক্সপ্রেস ইউএসএ’র ‘কাস্টমার্স অ্যাপ্রিসিয়েশন ইভনিং’: প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে সেবা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ আটলান্টিক সিটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্বের ৬৩ দেশে প্রবাসীদের দোরগোড়ায় বাংলাদেশের কনস্যুলার সেবা Trump Administration Proposes Excluding Non-Citizens from Census 2030, Setting Up 14th Amendment Challenge নিউইয়র্কের ব্রঙ্কসে জন্মাষ্টমী উপলক্ষে পূজা কমিটির নানা আয়োজন নিউইয়র্কে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান FLUSHING MAN SENTENCED TO 25 YEARS TO LIFE IN PRISON FOR 2022 SHOOTING NEAR BODEGA বি১/বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস: জন্ম পর্যটন, চাকরি ও একাডেমিক পড়াশোনায় ভিসা ব্যবহারে নিষেধাজ্ঞা; সাংবাদিকদের জন্যও বিশেষ নির্দেশনা
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 17 বার

প্রকাশিত: September 10, 2026 | 1:57 PM

সুব্রত চৌধুরী- নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে নিউ জার্সি স্টেট (সাউথ) বিএনপি এর উদ্যোগে নয় সেপ্টেম্বর বুধবার রাতে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও কর্মী সভা”র আয়োজন করা হয়। অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, মতবিনিময়, কর্মীসভা, কেক কাটা ও নৈশভোজ ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন গিয়াসউদদীন পাঠান। এরপর বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফ্রিকা, ইউরোপ ও আমেরিকা উত্তর-দক্ষিণ এর সাংগঠনিক সমন্বয়ক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ দিদার এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এইচ রেজা ও সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জহিরুল ইসলাম বাবুল, রহমান বাবুল, সোহেল আহমেদ, শাহানুর নান্না, ইকবাল, রফিকুল ইসলাম, কায়সার, ইসমাইল হোসেন, মনির হোসেন, মোমিনুল হক মামুন, মোঃ আইউব প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি দলের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বক্তব্য দেন।
তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দলের আদর্শ, গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান । পাশাপাশি প্রবাসে দলের নেতাকর্মীদের ঐক্য, ভ্রাতৃত্ব ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার স্বপ্ন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন ।
তিনি ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং আক্রমণকারীদের আইনের আওতায় আনার দাবি জানান। তিনি বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে অবদান রাখা একজন নারীর ওপর এমন আঘাত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সবশেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। নৈশভোজ এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ