আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা ১৫ অক্টোবর
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে আগামী ১৫ অক্টোবর মঙ্গলবার সকাল দশটায় বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির উদ্যোগে তাদের নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসাবে আটলান্টিক সিটির ১৭২০, আটলান্টিক এভিনিউতে অবস্থিত “ক্যালিস-২“ এ নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট এর ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করা হবে। ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আওতায় প্রবাসী বাংলাদেশীরা সহজেই বাংলাদেশী পাসপোর্ট নবায়ন, বাংলাদেশী পাসপোর্ট সংশোধন, দ্বৈত নাগরিকত্বের সনদের জন্য আবেদন, বাংলাদেশের বিভিন্ন সনদপএের সত্যায়ন, পাওয়ার অব এটর্নি সত্যায়ন, নো ভিসা রিকোয়ার সীল মারা সহ বিভিন্ন ধরনের সেবা গ্রহনের সুযোগ পাবেন। বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির সভাপতি শহীদ খান ও সাধারন সম্পাদক সোহেল আহমদ প্রবাসী বাংলাদেশীদেরকে ভ্রাম্যমান কনস্যুলেট এর সেবা গ্রহন করার জন্য আহবান জানিয়েছেন।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের