আটলান্টিক সিটিতে মাসিক ধর্মসভা অনুষ্ঠিত
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: গত ২৪ মে, ২০২২, মংগলবার যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। আটলান্টিক সিটির প্রবাসী হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে এই ধর্মসভার আয়োজন করা হয়েছিল।
ঐদিন সন্ধ্যায় আটলান্টিক সিটির ১৪১১ , পেনরোজ এভিনিউর ভেনুতে অনুষ্ঠিত ধর্মসভার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পবিত্র ধর্ম গ্রন্থ গীতা থেকে পাঠ, মালা জপ, সমবেত প্রার্থনা , ভজন, কীর্তন ইত্যাদি।
ধর্মসভায় আলোচকরা বলেন, ভগবানকে লাভ করতে হলে চাই আপন চিত্তশুদ্ধি। ভগবান ভজনেই চিত্তশুদ্ধি হয়ে থাকে। চিত্তশুদ্ধি ব্যতীত কখনও ভগবৎ দর্শন হয় না।
আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, তৃপ্তি সরকার,দীপংকর মিত্র, সুনীল দাশ, সজল দাশ, বিউটি দাশ, মিনু নন্দী, সুপ্রীতি দে, লাকী চৌধুরী, প্রভীন আমবরে, দীলিপ মালাকার, দীপা দে, মনোজিত সাহা, বিনোদ ভেলোর, রকি, প্রমুখ ধর্মসভার বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন।
ধর্মসভা শেষে ধর্মসভায় অংশগ্রহনকারীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। আটলান্টিক সিটিতে নিয়মিত অনুষ্ঠিত মাসিক এই ধর্মসভা আটলান্টিক সিটির প্রবাসী হিন্দু সম্প্রদায়ের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion
