Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে ‘মিট এন্ড গ্রিট’ অনুষ্ঠান

অনলাইন ডেস্ক পঠিত: 188 বার

প্রকাশিত: April 3, 2022 | 5:39 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক:  নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে ১ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় ‘মিট এন্ড গ্রিট’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে কমিশনার এট লারজ পদে প্রতিদ্বন্দ্বীতাকারী হাবিব রেহমান এর উদ্যোগে অনুষ্ঠিত ‘মিট এন্ড গ্রিট’ অনুষ্ঠানে আটলান্টিক কাউন্টির গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
                 হাবিব রেহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন   পঞ্চম ওয়ার্ড এর কাউন্সিলর এম আনজুম জিয়া, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী,বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাষটি বোর্ড এর চেয়ারম্যান আবদুর রফিক,  এসিএমইউএর ভাইস চেয়ারম্যান মো: দিদার, পাকিস্তান আমেরিকান মুসলিম অরগানাইজেশন এর পক্ষে মিয়া তারিক, পাকিস্তানী আমেরিকান অব আটলান্টিক কাউন্টির পক্ষে ফকির আজম ও মো: আলমগীর, আটলান্টিক সিটি মার্চেণ্ট এসোসিয়েশন এর পক্ষে আমীর কাশ্মীরি,   সোহেল মালিক, আসলাম শেখ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটির      সমন্বয়কের  দায়িত্বে ছিলেন আনজুম জিয়া।

আলোচকরা আগামী নির্বাচনে  ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিসাবে হাবিব রেহমানের মনোনয়নে  সন্তোষ প্রকাশ করেন। তাঁরা কমিশনার এট লারজ পদে  প্রার্থী মনোনয়নে দূরদর্শীতার জন্য আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক কমিটির চেয়ারম্যান মাইক সুলেমানের ভূয়সী প্রশংসা করেন।

আলোচকরা আগামী নভেম্বরের নির্বাচনে  হাবিব রেহমানকে কমিশনার এট লারজ পদে জয়ী করার লক্ষ্যে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ  ভূমিকা রাখার আহবান জানান। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।  ইউএসএনিউজঅনলাইন/মঈনুল

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ