Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে ‘মিস আমেরিকা-২০১৭’ চূড়ান্ত প্রতিযোগীতা ১১ই সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক পঠিত: 200 বার

প্রকাশিত: September 6, 2016 | 11:11 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরি : যুক্তরাষ্ট্রের ক্যাসিনো শহর হিসাবে খ্যাত আটলান্টিক মহাসাগর বিধৌত নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে আগামী ১১ই সেপ্টেম্বর রবিবার রাত নয়টায় অনুষ্ঠিত হবে ‘মিস আমেরিকা-২০১৭’র চূড়ান্ত প্রতিযোগীতা। আটলান্টিক মহাসাগরের নীলাভ জলরাশি যে বালুতটে এসে আছড়ে পড়ে সেই বালুতটের কোল ঘেঁষে দাঁড়ানো আটলান্টিক সিটির বিখ্যাত সুবিশাল বোর্ডওয়াক হলে অনুষ্ঠিতব্য ৯৬তম ‘মিস আমেরিকা’ প্রতিযোগীতায় সারা আমেরিকার সেরা সুন্দরী ললনাদের মেলা বসবে। সেপ্টেম্বর এর ৬, ৭ ও ৮ তারিখ বোর্ডওয়াক হলে অনুষ্ঠিতব্য প্রতিযোগীতার প্রিলিমিনারী রাউন্ডে সারা আমেরিকার সেরা বায়ান্ন জন সুন্দরী তাদের রূপের ও গুনের ডালা মেলে ধরবে।বোর্ডওয়াক হলের সুসজ্জিত মঞ্চে সুন্দরীরা যখন একে একে তাদের রূপ-লাবণ্য তুলে ধরবে তখন মনে হবে বেহেশত থেকে যেন হুরপরীরা মর্ত্যে নেমে এসেছে।তাদের অপরূপ রূপ-লাবণ্য ও চমৎকার দেহ-বল্লরীর নান্দনিক উপস্থাপনায় হল ভর্তি দর্শকদের চোখ ধাঁধিয়ে যাবার উপক্রম হবে। চূড়ান্ত প্রতিযোগীতার আগের দিন অর্থাৎ দশই সেপ্টেম্বর, শনিবার বিকেলে অনুষ্ঠিত হবে ‘শো ইওর সু প্যারেড’। বোর্ডওয়াকে অনুষ্ঠিত সুন্দরীদের এই প্যারেড সুন্দরী প্রতিযোগীতায় প্রতি বছর ভিন্ন ব্যঞ্জনা এনে দেয়। কয়েকদিন ধরে প্রতিযোগীতার বিভিন্ন পর্যায় পেরিয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো প্রার্থীদের মধ্য থেকে ১১ই সেপ্টেম্বর, রবিবার রাতে বিচারকরা নির্ধারণ করবেন কে হবে ‘মিস আমেরিকা-২০১৭’, সবাই সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়।’মিস আমেরিকা-২০১৭’ উপলক্ষে আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে সুন্দরের পূজারীরা আটলান্টিক সিটিতে ভিড় জমাতে শুরু করেছেন।সুন্দরীরা বিভিন্ন ধরনের মহড়ায় এখন ব্যস্ত সময় পার করছেন। উল্লেখ্য বিগত ১৯২১ সাল থেকে ‘মিস আমেরিকা’ প্রতিযোগীতা অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV