Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন

অনলাইন ডেস্ক পঠিত: 180 বার

প্রকাশিত: October 17, 2021 | 11:54 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: আমেরিকার নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির ফ্লোরিডা অ্যাভিনিউর শ্রী শ্রী গীতা সংঘের উদ্যোগে গত ১১ অক্টোবর সোমবার থেকে ১৫ অক্টোবর শুক্রবার পর্যন্ত শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপিত হয়েছে। তিথি মতে এ সময়ের মধ্যে পূজার যাবতীয় শাস্ত্রীয় কর্মযজ্ঞ শেষ করা হয়। 
দুর্গাপূজার বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল পূজার্চনা, আরতি, আয়োজক সংগঠনের সদস্য- সদস্যাদের পরিবেশনায় ধর্মীয় সংগীত ও মহাপ্রসাদ বিতরন। এছাড়া করোনা মহামারীতে গীতা সংঘের সদস্যরা সহ অন্য যারা মৃত্যুবরণ করেছেন তাঁদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দুই মিনিট নীরবতা পালন করা হয়।

করোনার চোখ রাঙানি উপেক্ষা করে আবাল বৃদ্ধবনিতার বাহারি সাজ ও নয়নাভিরাম পোশাক-আশাকে দুর্গোৎসব প্রাংগণ হয়ে উঠেছিল উৎসবের রঙে রংগীন। অনুকূল আবহাওয়ায় প্রবাসী হিন্দুদের সব পথ এসে যেন মিশেছিল  মন্দির   প্রাংগণে। 
দুর্গাপূজার এই কয়েকটি দিন আটলান্টিক সিটির প্রবাসী হিন্দুরা মেতে ছিলেন অনাবিল আনন্দে। আনন্দলোকের মঙ্গলালোকে অন্যরকম অনুভূতি আর ভিন্নতর ভালোবাসায় উদ্বেলিত হোক সব প্রবাসী হিন্দুর মনপ্রাণ—এ ছিল সবার অন্তরের কামনা। 
পুরাণে দেবী দুর্গার আবির্ভাব তত্ত্বে বলা হয়েছে, সমাজের সব অশুভ শক্তির বিনাশে দেবী দুর্গার মর্ত্যে আবির্ভাব। ত্রেতাযুগে অসুর কূলের দাপটে মানবজাতি যখন উৎকণ্ঠিত তখন মানব কল্যাণে এই ধরাধামে আবির্ভূত হন ভগবান শ্রী রামচন্দ্র। তিনি পিতৃ আদেশে বনবাসে থাকাকালে লঙ্কেশর রাবণ তাঁর স্ত্রী সীতাকে অপহরণ করে লঙ্কায় লুকিয়ে রাখেন। লঙ্কাপুরি থেকে প্রিয়তমা স্ত্রী সীতাকে উদ্ধারের জন্য শক্তি সঞ্চয়ের উদ্দেশ্যে শ্রী রামচন্দ্র শরৎকালে দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান করেন। বসন্তকালের পরিবর্তে শরৎকালে দেবী দুর্গাকে আহ্বান করায় এই পূজাকে ‘অকালবোধন’ বলা হয়। এর পরিপ্রেক্ষিতেই শরৎকালে দুর্গাপূজার প্রচলন হয়। সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষের বিশ্বাস, অসুর শক্তি বিনাশকারী দেবী দুর্গার আরাধনার মধ্য দিয়ে সমাজ থেকে সব পাপ দূর হয়ে যাবে, সমাজে ফিরে আসবে শান্তি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV