Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে সাউথ এশিয়ান ডেমোক্র্যাটিক কসাস এর সভা : আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারিসহ ডেমোক্র্যাট দলীয় প্রার্থীদের নির্বাচিত করার আহবান

অনলাইন ডেস্ক পঠিত: 37 বার

প্রকাশিত: October 27, 2016 | 11:13 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরি- যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে গত ২৬ অক্টোবর বুধবার সন্ধ্যায় সাউথ এশিয়ান ডেমোক্র্যাটিক কসাস এর উদ্যোগে ‘মিট দ্য কেনডিডেট’ শিরোনামে এক সভা মিঃ ষ্টিক রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান অতিথি ছিলেন এসেম্বলীম্যান ভিন্স ম্যাজিও, প্রধান বক্তা ছিলেন মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী ডেভ কোহল। সভায় সভাপতিত্ব করেন আটলান্টিক কাউনটি ডেমোক্র্যাট দলের সভাপতি মাইক সুলেইমান। আটলান্টিক সিটি ডেমোক্র্যাট দলের পলিটিক্যাল এ্যাকশন কমিটির চেয়ারম্যান ফারুক হোসেনের সঞ্চালণায় সভায় বক্তব্য রাখেন তৃতীয়বারের মতো নির্বাচিত আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটি পারসন সৈয়দ মোঃ কাউসার, আটলান্টিক কাউনটি ডেমোক্র্যাট কমিটি পারসন আবদুর রফিক, আটলান্টিক কাউনটি ডেমোক্র্যাটিক কমিটি পারসন কাজী লিটন, কমিউনিটি নেতা জহিরুল ইসলাম বাবুল, জাহাঙ্গীর কবির, আজিজুল ইসলাম ফেরদৌস, মাহবুবুর রহমান চুননু, মোক্তাদির রহমানসহ সাউথ এশিয়ান কমিউনিটির নেতৃবৃন্দ। এছাড়া ডেমোক্র্যাট দলের অন্যান্য নেতৃবৃন্দও সভায় বক্তব্য রাখেন। এই সভায় বক্তারা মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন সহ দলের অন্যান্য প্রার্থীদের নির্বাচিত করার জন্য প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহবান জানান। এছাড়া বক্তারা নর্থ জার্সিতে ক্যাসিনো স্থাপনের বিপক্ষে আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার জন্য আহবান জানান। এই সভায় আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থীদের উপস্থিত সুধীজনের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভা শেষে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আপ্যায়িত করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV