Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে সাউথ জারসি ইমিগ্র্যাণ্ট কমিউনিটি ফোরাম এর সভা

অনলাইন ডেস্ক পঠিত: 117 বার

প্রকাশিত: April 18, 2017 | 3:54 PM

নিউজারসি : যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে গত ১২ই এপ্রিল বুধবার সন্ধ্যা সাতটায় সাউথ জারসি ইমিগ্র্যাণ্ট কমিউনিটি ফোরাম এর সভা অনুষ্ঠিত হয়। আটলান্টিক সিটির ২১ নর্থ জর্জিয়া এভিনিউর কোয়ারেমবা হল এ অনুষ্ঠিত এই সভায় অতিথি বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নিউজারসি অঙ্গরাজ্যের গভর্নর পদে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী পিল মারফি। সাউথ জারসি ইমিগ্র্যাণ্ট কমিউনিটি ফোরাম এর অন্তর্ভুক্ত সংগঠন আসাল, এলসিএলএএ, হোয় সান নিং ইয়াং, বিনেভোলেণ্ট এসোসিয়েশান অব আটলান্টিক সিটি ও ইউনাইট হেয়ার লোকাল ৫৪ এই সভার আয়োজন করে।

এই সভায় বক্তব্য রাখেন আসাল এর কেন্দ্রীয় সভাপতি মাফ মিসবাহ, আসাল নিউজারসি চ্যাপ্টার এর সভাপতি ফারুক হোসেন প্রমুখ। এছাড়া পিল মারফি সভায় উপস্থিত সুধীজনের উদ্দেশ্যে তাঁর নিজের নির্বাচনী পরিকল্পনা তুলে ধরেন। এরপর পিল মারফি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। এই পর্বে কমিউনিটি ব্যক্তিত্বদের মধ্যে অংশ নেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, আসাল এর নিউজারসি চ্যাপ্টার এর করসপনডেণ্ট সেক্রেটারি ও লেখক-সাংবাদিক সুব্রত চৌধুরি, ইংরেজি অনলাইন পএিকা কাক আটলান্টিক এর সম্পাদক মোঃ সাঈদ, কমিউনিটি ব্যক্তিত্ব সোলায়মান সেরনিয়াবাত, রুমানা আক্তার প্রমুখ।

বিপুল সংখ্যক সাউথ জারসি ইমিগ্র্যাণ্ট এই সভায় যোগ দেন। সাউথ জার্সি ইমিগ্র্যাণ্ট কমিউনিটি ফোরাম এর এই সভায় যোগদানের মাধ্যমে সভাকে সফল ও সার্থক করে তোলায় আসাল নিউজারসি চ্যাপ্টার এর সভাপতি ফারুক হোসেন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV