Thursday, 22 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে ‘হিউম্যানিটি’র উদ্যোগে প্রবাসী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

অনলাইন ডেস্ক পঠিত: 107 বার

প্রকাশিত: September 23, 2020 | 12:45 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. আটলান্টিক সিটি : আটলান্টিক সিটি হাই স্কুল এর দ্বাদশ শ্রেনীর সমাপনী পরীক্ষায় মেধা তালিকায় স্হানলাভকারী বাংলাদেশী আমেরিকান কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করেছে ‘হিউম্যানিটি’। ‘হিউম্যানিটি’র উদ্যোগে আটলান্টিক সিটির ৫ম ওয়ার্ড এর কাউন্সিলর আনজুম জিয়ার সৌজন্যে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। মেধা তালিকার সেরা দশে স্হান লাভকারী কৃতি বাংলাদেশী আমেরিকান শিক্ষার্থীরা হলেন, শেখ নাহিয়ান (প্রথম), তৌসিফ জামান (তৃতীয়), ওয়াহিদুল মেহেদী (চতুর্থ), আজরা জেসমিন (সপ্তম) ও আরাফাত রহমান (নবম)।

সম্প্রতি ‘হিউম্যানিটি’ সংগঠনের অধিকর্তাদের সহায়তায় কাউন্সিলর আনজুম জিয়া কৃতি শিক্ষার্থীদের বাসভবনে গিয়ে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।শেখ নাহিয়ান ও তৌসিফ জামান কলেজে অবস্হান করায় তাদের অভিভাবকদের হাতে আনজুম জিয়া সম্মাননা স্মারক তুলে দেন।

‘হিউম্যানিটি’র অধিকর্তা আটলান্টিক স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী ও আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার এই সময় উপস্হিত ছিলেন। কৃতি শিক্ষার্থীদের অভিবাবকরা ‘হিউম্যানিটি’র এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং কাউন্সিলর আনজুম জিয়াকে তাঁর ভূমিকার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

কৃতি ছাএ-ছাএীদের সম্বর্ধিত করা প্রসংগে ‘হিউম্যানিটি’র অধিকর্তারা বলেন, প্রবাসী কৃতী শিক্ষার্থীদের সম্বর্ধিত করার মাধ্যমে তাদের অনন্য মেধার স্বীকৃতি প্রদান করা হলো।এছাড়া আগামী প্রজন্মও যাতে কৃতি শিক্ষার্থীদের অনুসরন করে ভালো ফলাফল করতে উৎসাহিত হয় সে লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ