Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে ‘হিসপানিক এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি’র খাবার বিতরণ

অনলাইন ডেস্ক পঠিত: 49 বার

প্রকাশিত: June 7, 2020 | 12:28 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : আটলান্টিক সিটিতে দুঃস্থদের মাঝে খাবার বিতরন করেছে ‘হিসপানিক এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি (হ্যাক)’।গত ছয় জুন,শনিবার সকালে আটলান্টিক সিটির ৯,উওর জর্জিয়া এভিনিউতে অবস্হিত সেন্ট মাইকেল গীর্জার পার্কিং লটে প্রায় পাঁচ শতাধিক দুঃস্থদের মাঝে সংগঠনটির উদ্যোগে খাবার বিতরণ করা হয়।

খাবার বিতরণকালে নিউজারসির দ্বিতীয় কংগ্রেসনাল জেলা থেকে কংগ্রেসওম্যান পদে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বীতাকারী এমি কেনেডী, আটলান্টিক কাউন্টির ফ্রি হোল্ডার পদে প্রতিদ্বন্দ্বীতাকারী সেলেসথা ফারনানদেজ, আটলান্টিক সিটির মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতাকারী পামেলা থমাস ফিল্ডস, আটলান্টিক সিটি স্কুল বোর্ড এর সহসভাপতি ফারুক হোসেন, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য ও হ্যাক সদস্য সুব্রত চৌধুরী প্রমুখ উপস্হিত ছিলেন।

আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির লোকজন গির্জার পার্কিং লটের বাইরে সকাল সাতটা থেকে খাবার সংগ্রহের জন্য বিশাল লাইন ধরে অপেক্ষা করেন। করোনাকালে সংগঠনটির উদ্যোগে এই ‘খাবার বিতরন’ কর্মসূচী কমিউনিটিতে বেশ প্রশংসিত হয়েছে। ‘‘হিসপানিক এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি (হ্যাক)” এর সভাপতি বার্ট লোপেজ সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘খাবার বিতরন’ কর্মসূচী সফল করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV