আটলান্টিক সিটির ক্রিকেট টুর্নামেন্টে এসি টাইগারস’র শিরোপা লাভ
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- গত ২১ জুন,রবিবার আটলান্টিক সিটিতে সমাপ্ত হলো দক্ষিন এশীয় অভিবাসীদের ক্রিকেট টুর্নামেন্ট। গত ১৯ জুন শুক্রবার আটলান্টিক সিটির এবসিকন বুলোভারডে অবস্হিত পপ লয়েড স্টেডিয়ামে শুরু হওয়া তিনদিন ব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্টে সাউথ জার্সিতে বসবাসরত দক্ষিন এশীয় অভিবাসীদের সমন্বয়ে গঠিত চারটি ক্রিকেট দল অংশগ্রহন করে। ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলগুলো হলো কিংস ইলেভেন এসি,গ্যালাওয়ে স্ট্রিট ক্রিকেট, এসি টাইগারস, আইকনিক ডেসারস।
গত ২১ জুন রবিবার বিকেলে অনুষ্ঠিত টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় বাংলাদেশী ও পাকিস্তানী অভিবাসীদের সমন্বয়ে গঠিত এসি টাইগারস দল ভারতীয় ও বাংলাদেশী অভিবাসীদের সমন্বয়ে গঠিত কিংস ইলেভেন এসি দলকে ঊনসওর রানে পরাজিত করে টুর্নামেন্টের শিরোপা লাভ করে।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এসি টাইগারস দলের ফারহান জান। ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী দলের অধিনায়ক ও সেরা খেলোয়াড় এর হাতে নগদ পুরস্কার তুলে দেন আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ড এর কাউন্সিলর আনজুম জিয়া। এসময় আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার প্রমুখ উপস্হিত ছিলেন।
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency