Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটির ‘টেপবল ক্রিকেট টুর্নামেন্ট’ : ব্রুকলিন নাইন এর শিরোপা লাভ

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: August 4, 2020 | 1:44 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আটলান্টিক সিটিতে সমাপ্ত হলো ‘টেপবল ক্রিকেট টুর্নামেন্ট’। আটলান্টিক সিটির এনাপলিস এভিনিউতে অবস্হিত এন্ড্রু ফ্ল্যাগ ফিলপ রিক্রিয়েশনাল সেন্টার এ অনুষ্ঠিত এই ‘টেপবল ক্রিকেট টুর্নামেন্ট’ এ নিউইয়র্ক ও নিউজার্সির রাজ্যের আটটি ক্রিকেট দল অংশগ্রহন করে। টেপবল ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলগুলো হলো এস জে অসপ্রিস,এসি ঈগলস, জিএসসি ইন্ডিয়ানস, দ্য কিংস, কনকোয়াররস, ব্রুকলিন নাইন, এসি লায়নস, এসি টাইগারস।

গত ২ আগষ্ট রবিবার দিনব্যাপী অনুষ্ঠিত টেপবল ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় ব্রুকলিন নাইন দল দ্য কিংস দলকে এিশ রানে পরাজিত করে টুর্নামেন্টের শিরোপা লাভ করে। টেপবল ক্রিকেট টুর্নামেন্টের সেরা বোলার নির্বাচিত হয়েছেন ব্রুকলিন নাইন এর সুহেব, সেরা ব্যাটসম্যানের পুরস্কার পেয়েছেন একই দলের ফোরকান।

ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী ও বিজিত দলের অধিনায়ক ও সেরা খেলোয়াড়দের এর হাতে নগদ পুরস্কার ও ট্রফি তুলে দেন আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ড এর কাউন্সিলর আনজুম জিয়া ও আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার। আটলান্টিক সিটি কাউন্সিল সভাপতি জর্জ টিবিট, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী সহ বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক ক্রিকেটমোদী দিনব্যাপী টেপবল ক্রিকেট টুর্নামেন্টের খেলা উপভোগ করেন।
টেপবল ক্রিকেট টুর্নামেন্টটি স্পনসর করেন আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ড এর কাউন্সিলর আনজুম জিয়া ও পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV