Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটির নির্বাচনে বিজয়ী দক্ষিণ এশীয় অভিবাসীরা সংবর্ধিত

অনলাইন ডেস্ক পঠিত: 173 বার

প্রকাশিত: January 15, 2020 | 8:23 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : গত পাঁচ নভেম্বর মংগলবার অনুষ্ঠিত নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটির সিটি কাউন্সিল নির্বাচন ও স্কুল বোর্ড নির্বাচনে চমক জাগানিয়া বিজয় অর্জন করেছিল দক্ষিণ এশীয় অভিবাসী প্রার্থীরা। গত ১৪ জানুয়ারি মংগলবার সন্ধ্যায় এসব বিজয়ী দক্ষিন এশীয় অভিবাসীদের সংবর্ধিত করে সাউথ জার্সির প্রবাসী বাংলাদেশীদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি ও বাংলাদেশ কমিউনিটি সেন্টার। সম্বর্ধিত দক্ষিন এশীয় অভিবাসীরা হলেন আটলান্টিক সিটির ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশী আমেরিকান হিসাবে চতুর্থ ওয়ার্ড থেকে কাউন্সিলম্যান পদে বিজয়ী এম হোসাইন মোর্শেদ, পঞ্চম ওয়ার্ড থেকে কাউন্সিলম্যান পদে বিজয়ী এম আনজুম জিয়া, আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে বিজয়ী লেখক -সাংবাদিক সুব্রত চৌধুরী ও কাজী লিটন। আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এ অনুষ্ঠিত সম্বর্ধনা অনুষ্ঠানের বিভিন্ন আয়োজন এর মধ্যে ছিল পরিচিতি পর্ব, কথামালা ও সম্মাননা স্মারক প্রদান ও সংগীত অনুষঠান।

সম্বর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আটলান্টিক সিটি কাউন্সিল এর সভাপতি জর্জ টিবিট, সিটি কাউন্সিল এর সহ সভাপতি এম ও ডেলগাডো, আটলান্টিক কাউনটি শেরিফ এরিক শেফলার, কংগ্রেসওম্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারী ব্রিজিড হ্যারিসন ও এমি কেনেডি, ফ্রি হোল্ডার এসলে বেনেট, আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাট কমিটির চেয়ারম্যান মাইক সুলেমান, আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটির চেয়ারওম্যান গোয়েনডোলিন ক্যালাওয়ে লুইস, সেলেসথা ফার্নান্ডেজ সহ অন্যান্য কমিউনিটির গন্যমান্যজন।

সংগঠনের ট্রাষটি বোর্ড এর চেয়ারম্যান আবদুর রফিক এর পৌরহিত্যে এবং সংগঠনের সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকার সনচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম বাবুল। এরপর একে একে বক্তব্য রাখেন সোহেল আহমদ, সুমন মজুমদার, আমজাদ খান, ক্যালাওয়ে, রিয়াজ রাজপুত, স্টিভ রস প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের দিনটি আটলান্টিক সিটির ইতিহাসে দক্ষিন এশীয়দের জন্য একটি ঐতিহাসিক দিন। কেননা আজকে চার দক্ষিন এশীয় অভিবাসী সম্মানিত ও পুরস্কৃত হওয়ার মধ্য দিয়ে গৌরবোজ্জল ইতিহাসের সূচনা হলো। বক্তারা এই ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজক সংগঠনের নেতৃবৃনদকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, মূলধারার রাজনীতিতে বাংলাদেশী কমিউনিটির লোকজন যেভাবে সম্পৃক্ত হচ্ছে সেদিন আর বেশি দূরে নয় যেদিন এই আটলান্টিক সিটির মেয়রের পদ অলংকৃত করবেন বাংলাদেশ কমিউনিটির কোন যোগ্য ব্যক্তি।

অনুষ্ঠানে চার বিজয়ী দক্ষিন এশীয়কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া গত নির্বাচনে ফ্রি হোল্ডার পদে প্রতিদ্বন্দ্বীতাকারী সুমন মজুমদার, কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতাকারী সোহেল আহমদ সহ কয়েকজন অতিথিকে পুস্পস্তবক প্রদানের মাধ্যমে সম্মান জানানো হয়। সম্বর্ধনা অনুষ্ঠানে সম্বর্ধিত কৃতী দক্ষিন এশীয় অভিবাসীরা তাঁদের অনুভূতি ব্যক্ত করেন এবং কমিউনিটির স্বার্থে নিজেদের নিয়োজিত রাখার অংগীকার করেন। তাঁরা এ ধরনের মহতী অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির সভাপতি জহিরুল ইসলাম বাবুল তাঁর বক্তৃতায় বলেন, দলমত নির্বিশেষে কৃতী ব্যক্তিদের সংবর্ধিত করার মাধ্যমে তাঁদের কৃতিত্বকে আমরা কমিউনিটির পক্ষ থেকে স্বীকৃতি দিয়েছি, তাঁদেরকে অভিনন্দিত করেছি যাতে করে আগামী প্রজন্ম এ থেকে যথাযথ শিক্ষা গ্রহন করতে পারে এবং উদ্বুদ্ধ হয়। সম্বর্ধনা অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী জয়নত সিনহা। নৈশভোজ পরিবেশনের মাধ্যমে সম্বর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। দক্ষিন এশীয় অভিবাসীদের সম্বর্ধনা অনুষ্ঠানটি কমিউনিটিতে বেশ সাড়া ফেলেছিল। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা উক্ত সম্বর্ধনা অনুষ্ঠানে যোগদান করে অনুষ্ঠান সফল করায় কমিউনিটির সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV