আটলান্টিক সিটির প্রবাসী বাংলাদেশীদের বাসা-বাড়ি-প্রতিষ্ঠানে চুরি, ডাকাতি : ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশীদের পাশে সিটি মেয়র
আটলান্টিক সিটি: সাম্প্রতিক সময়ে প্রবাসী বাংলাদেশী কমিউনিটিতে অজ্ঞাত দুর্বৃত্ত কর্তৃক প্রবাসী বাংলাদেশীদের বাসা-বাড়ি ও প্রতিষ্ঠানে চুরি, ডাকাতি সংঘটিত হওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছে।এমতাবস্থায় প্রবাসী বাংলাদেশীদের মন থেকে ভয়-ভীতি-শংকা দূর করে তাদের মনোজগতে আস্থার বীজ বপনের লক্ষ্যে গত ২৩শে মার্চ, বৃহস্পতিবার সকাল এগারোটায় সিটি মেয়র ডন গার্ডিয়ান,ডেপুটি পুলিশ প্রধান সহ পুলিশ বিভাগের পদস্থ কর্মকর্তারা ক্ষতিগ্রস্তদের বাড়ি, প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং তাদের সাথে কথা বলেন ।,ক্ষতিগ্রস্তদের পক্ষে দেব স্বরূপ চক্রবর্তী, প্রদীপ দে,জয়দেব কর্মকার,মোঃ কবির প্রমুখ তাদের দুরবস্থার কথা তুলে ধরেন।এসময় বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ আজিজুল ইসলাম ফেরদৌস, মোঃ সেলিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আটলান্টিক সিটি পুলিশ বিভাগে কর্মরত বাংলাদেশী বংশোদভূত পুলিশ কর্মকর্তা ও বাংলাদেশ আমেরিকান রিপাবলিকান ক্লাবের সাধারন সম্পাদক সুমন মজুমদার, পুলিশ কর্মকর্তা কায়সার আহমদও এ সময় উপস্থিত ছিলেন।
কমিউনিটি নেতৃবৃন্দ ও ক্ষতিগ্রস্তরা সিটি মেয়র ও পুলিশ বিভাগের র্কমকর্তাদের কাছে পুলিশের টহল বাড়ানো,ক্রাইম জোনে পুলিশের ছদ্মবেশী নজরদারি জোরদার করা,প্রতিবেশীদের নিয়ে ভিজিলেন্স টিম গঠন সহ বিভিন্ন দাবী-দাওয়ার কথা বলেন।প্রত্যুত্তরে সিটি মেয়র ও সহকারী পুলিশ প্রধান তাঁদের বক্তব্যে অপরাধীদের গ্রেপ্তার সহ প্রশাসন কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।তাছাড়া কমিউনিটি নেতৃবৃন্দের বিভিন্ন সুপারিশ তাঁরা পর্যায়ক্রমে বাস্তবায়নেরও আশ্বাস দেন।
আটলান্টিক সিটি মেয়র ডন গার্ডিয়ান উপস্থিত সন্ত্রস্ত বাংলাদেশী কমিউনিটির লোকজনকে এই বলে আশ্বস্ত করেন যে, তিনি বর্তমান পরিস্থিতির উপর গভীর দৃষ্টি নিবদ্ধ রেখেছেন এবং এই পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহন করবেন।বাংলাদেশ কমিউনিটিতে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের অনাকাংখিত ঘটনার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে তিনি কার্যকর ব্যবস্থা গ্রহন করার আশ্বাস দেন।আটলান্টিক সিটি মেয়রের চীফ অব স্টাফ ক্রিস ফিলেসিও এই সময় উপস্থিত ছিলেন। আটলান্টিক সিটি মেয়র ও পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশীদের মন থেকে শংকা ও ভীতি কিছুটা দূর হয়েছে বলে উপস্থিত সুধীমহল মনে করেন।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’