আটলান্টিক সিটির বাসিন্দাদের জন্য মেয়রের ভাড়া ও ইউটিলিটি বিল সহায়তার ঘোষণা
সুব্রত চৌধুরী- নিউ জার্সি ষ্টেটের আটলান্টিক সিটিতে আর্থিক সংকটে থাকা বাসিন্দাদের সহায়তায় নতুন উদ্যোগ নিয়েছে আটলান্টিক সিটি কর্তৃপক্ষ। ভাড়া ও ইউটিলিটি বিল পরিশোধে সহায়তা দিতে ২৮ জানুয়ারি বুধবার চার লাখ ডলারের একটি বিশেষ তহবিলের ঘোষণা দিয়েছেন সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র।
এই ঘোষণার মাধ্যমে তিনি শহরের বাসিন্দাদের আর্থিক সহায়তা দিয়ে জীবনমান উন্নত করার জন্য তাঁর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি সিটির আর্থিক সংকটে থাকা বাসিন্দাদের পাশে দাঁড়াতে নতুন একটি সহায়তা কর্মসূচির ঘোষণা দিয়েছেন।
এই কর্মসূচির আওতায় মোট চার লাখ ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ভাড়া সহায়তায় দুই লাখ ডলার এবং ইউটিলিটি বিল সহায়তায় আরও দুই লাখ ডলার রাখা হয়েছে। এই সহায়তা শুধুমাত্র নিউ জার্সি ষ্টেটের নির্দেশিকা অনুযায়ী নিম্ন ও মধ্যম আয়ের আটলান্টিক সিটির স্থায়ী বাসিন্দাদের জন্য প্রযোজ্য হবে ।
সহায়তা পেতে আগ্রহী আবেদনকারীদের অবশ্যই সরাসরি সিটি হলে উপস্থিত হয়ে আবেদন করতে হবে। ভাড়া সহায়তার জন্য আবেদনকারীদের লিজের কপি, পে-স্টাব এবং প্রয়োজনীয় অন্যান্য নথিপত্র জমা দিতে হবে।
ইউটিলিটি সহায়তার ক্ষেত্রে আবেদনকারীদের বিল বকেয়া থাকতে হবে, শাট-অফ নোটিস থাকতে হবে এবং বিল আবেদনকারীর নিজের নামে হতে হবে— যার মধ্যে পানি, বিদ্যুৎ ও গ্যাস অন্তর্ভুক্ত।
এই কর্মসূচির আওতায় সিটির হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস ডিপার্টমেন্টের মাধ্যমে কেস ম্যানেজমেন্ট সেবাও প্রদান করা হবে। সহায়তার সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে—ভাড়ার ক্ষেত্রে সর্বোচ্চ ২,৫০০ ডলার এবং ইউটিলিটি বিলের ক্ষেত্রে সর্বোচ্চ ১,০০০ ডলার।
আরও তথ্য জানতে সিটির কমিউনিটি এনগেজমেন্ট অফিসে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
- Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
- নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
- শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের