Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল শপথ নিয়েছেন

অনলাইন ডেস্ক পঠিত: 10 বার

প্রকাশিত: January 3, 2022 | 1:08 PM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল শপথ নিয়েছেন। গত ১ জানুয়ারি শনিবার দুপুরে জিম হুইলান বোর্ডওয়াক হলে তাঁকে শপথ বাক্য পাঠ করান স্টকটন বিশ্ববিদ্যালয়ের সভাপতি ড: হারভে কেসেলম্যান।
এরপর শপথ অনুষ্ঠানে নির্বাচিত তিন কাউন্সিলর এট লারজকে শপথ বাক্য পাঠ করানো হয়।
উল্লেখ্য, গত ২ নভেম্বর, মংগলবার আটলান্টিক সিটির মেয়র ও কাউন্সিলর এট লারজ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র পদে মার্টি স্মল ও কাউন্সিলর এট লারজ পদে জর্জ টিবিট পুন: নির্বাচিত এবং স্টিফেনি মার্শাল ও ব্রুস ই উইকস পরবর্তী চার বছরের জন্য নির্বাচিত হয়েছেন।

শপথ অনুষ্ঠানে আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক কমিটির চেয়ারম্যান মাইক সুলেমান, সিআরডিএর কমিশনার জয়েস মলিনা, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, বিএএসজের ট্রাষটি বোর্ড এর সভাপতি আব্দুর রফিক, এসিএমইউএর পরিচালক পর্ষদ এর সদস্য মো: দিদার, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী সহ কমিউনিটির গন্যমান্য ব্যক্তিরা উপস্হিত ছিলেন।
শপথ অনুষ্ঠান শেষে এই প্রতিবেদকের সাথে আলাপকালে মেয়র মার্টি স্মল আটলান্টিক সিটিতে বহুজাতিক সমাজ বিনির্মাণে প্রবাসী বাংলাদেশিদের অবদানের উচ্ছসিত প্রশংসা করেন এবং মেয়র পদে তাঁকে নির্বাচিত করায় তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ