Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটির ষষ্ঠ ওয়ার্ড থেকে কাউনসিলম্যান পদপ্রার্থী সোহেল এর উদ্যোগে ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 182 বার

প্রকাশিত: May 9, 2019 | 10:59 PM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী-: রমজান মাস সিয়াম সাধনার মাস। এই সিয়াম সাধনার মাসে গত আট মে, বুধবার আটলান্টিক সিটির ষষ্ঠ ওয়ার্ড থেকে কাউনসিলম্যান পদপ্রার্থী বাংলাদেশী-আমেরিকান সোহেল আহমদ এর উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আটলান্টিক সিটির ৩৫৩৬-৩৮ আটলান্টিক এভিনিউতে অবস্থিত মসজিদ আল-তাকওয়ায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


আটলান্টিক কাউনটিতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিগন এই ইফতার মাহফিলে যোগ দেন। ইফতার মাহফিলে যোগদানকারী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা হলেন মনমাউথ বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক ডঃ গোলাম এম মাতবর, শিক্ষাবিদ এম এ গনি, আটলান্টিক কাউনটি শেরিফ এরিক শেফলার, বাংলাদেশ এসোসিয়েশান অব সাউথ জার্সীর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক, বাংলাদেশ কমিউনিটি সেন্টার এর সভাপতি জহিরুল ইসলাম বাবুল, বাংলাদেশ এসোসিয়েশান অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান, আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য ফারুক হোসেন, আটলান্টিক সিটি বেঙ্গল ক্লাবের সভাপতি আজিজুল ইসলাম ফেরদৌস, সাউথ জার্সী মেট্রো আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম শাহজাহান, বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির সাধারন সম্পাদক ফারুক তালুকদার,কমিউনিটি ব্যক্তিত্ব সেলিম সুলতান, জাহাংগীর হোসেন ভূঁইয়া, নাসিরউদদীন শিকদার, আহসান হাবীব, আবদুল জামিল, মুকতাদির রহমান, শাহানুর নান্না, শেখ আমিন, রহমান বাবুল, আলী হোসেন, কমিউনিটি একটিভিস্ট শেখ সেলিম, ফরহাদ সিদ্দিক, সুজেল আহমদ, সাখাওয়াত হোসেন, আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, লায়ন কাজী লিটন, আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ড থেকে কাউনসিলম্যান পদপ্রার্থী আনজুম জিয়া, আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সদস্য সুব্রত চৌধুরী প্রমুখ। এই ইফতার মাহফিলে বিপুল সংখ্যক মহিলার উপস্থিতি ছিল বেশ লক্ষ্যণীয়। নৈশভোজের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV