Sunday, 25 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটি কাউন্সিল নির্বাচনে দক্ষিন এশিয়ান আমেরিকান প্রার্থী জিয়া আনজুম জয়ী

অনলাইন ডেস্ক পঠিত: 83 বার

প্রকাশিত: November 20, 2019 | 8:04 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : আটলান্টিক সিটিতে গত পাঁচ নভেম্বর মংগলবার অনুষ্ঠিত সিটি কাউন্সিল নির্বাচনে পঞ্চম ওয়ার্ড থেকে দক্ষিন এশিয়ান আমেরিকান প্রার্থী মো: জিয়া আনজুম জয়ী হয়েছেন। এই দক্ষিন এশিয়ান আমেরিকান ডেমোক্রেটিক পার্টি থেকে বিগত চার জুন অনুষ্ঠিত প্রাথমিক নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে তাঁর প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে চূড়ান্ত নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। এই নির্বাচনে এশিয়ান আমেরিকানরা বিভিন্ন দলে–উপদলে ভাগ হয়ে তাঁর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এই নির্বাচনকে কেন্দ্র করে এশিয়ান আমেরিকানদের মধ্যে বিভিন্ন মেরুকরণও পরিলক্ষিত হয়েছিল।

আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ডে তিনি গত একুশ বছর যাবত বসবাস করে আসছেন এবং এশিয়ান আমেরিকানদের সকল কর্মকান্ডে সার্বিক সহযোগীতার জন্য আনজুম জিয়া কমিউনিটিতে বেশ প্রশংসিত। পেশায় ব্যবসায়ী, ছয়চল্লিশ বছর বয়সী আনজুম জিয়ার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে ছিল আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ডকে “নিরাপদ বসবাসের উপযোগী এলাকা” হিসাবে গড়ে তোলা। তিনি তাঁর নির্বাচনী এলাকার অধিবাসীদের যে কোন প্রয়োজনে সার্বক্ষনিক সহযোগীতারও প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাঁর এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি পাঁচ নভেম্বর মংগলবার এ–৭ কলামে ভোট দিয়ে তাঁকে জয়যুক্ত করার আহবান জানিয়েছিলেন। ভোটাররা তাঁর আহবানে সাড়া দিয়ে তাঁকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন।

নির্বাচনে জয়ী হওয়ার পর এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে আনজুম জিয়া বলেন, “মহান আল্লাহর কাছে হাজার শুকরিয়া, তাঁর অশেষ রহমতে আমি নির্বাচনে জয়ী হয়েছি।” এ নির্বাচনে তাঁকে বিজয়ী করার জন্য তিনি নগরীর পঞ্চম ওয়ার্ডে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিসহ অন্যান্য কমিউনিটির ভোটারদের আন্তরিক ধন্যবাদ জানান। এ ছাড়া নির্বাচনী প্রচারে যারা নিরলস পরিশ্রম করেছেন, তাঁদের প্রতিও তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি তাঁর নতুন দায়িত্ব যাতে সৎ,নিষ্ঠা ও যোগ্যতার সাথে পালন করতে পারেন সেজন্য সবার দোয়া, সমর্থন ও সহযোগীতা কামনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ