Saturday, 13 June 2026 |
শিরোনাম
নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটি ডেমোক্র্যাট প্রাইমারি: মেয়র পদে পামেলা থমাস ফিল্ডসকে প্রবাসী বাংলাদেশিদের সমর্থন

অনলাইন ডেস্ক পঠিত: 43 বার

প্রকাশিত: June 10, 2020 | 10:44 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : আটলানটিক সিটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে এক ’সুহৃদ সমাবেশ’ অনুষ্ঠিত হয় গত আট জুন সোমবার দুপুরে। আগামী সাত জুলাই মংগলবার অনুষ্ঠেয় আটলান্টিক সিটির ডেমোক্র্যাট দলীয় প্রাইমারি নির্বাচনে আটলান্টিক সিটির মেয়র পদে পামেলা থমাস ফিল্ডসকে সমর্থন প্রদানের লক্ষ্যে এই ’সুহৃদ সমাবেশ’ অনুষ্ঠিত হয়। আটলান্টিক সিটি প্রেস ক্লাব এর সভাপতি আকবর হোসেন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: শাহীন এর সঞ্চালনায় এই ‘সুহৃদ সমাবেশ’ এ উপস্হিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব ইমতিয়াজ লিটু, আহসান হাবীব,ফারুক তালুকদার, আবদুর রহমান, সাখাওয়াত হোসেন, অভিজিত চৌধুরী লিটন, শান্তনু সরকার সহ আরো অনেকে। অনেক দক্ষিন এশীয় অভিবাসীও এই ‘সুহৃদ সমাবেশ’এ অংশগ্রহন করেন।

‘সুহৃদ সমাবেশ’এ অংশগ্রহনকারীরা আগামী সাত জুলাই, মংগলবার অনুষ্ঠেয় প্রাইমারি নির্বাচনে আটলান্টিক সিটির মেয়র পদে পামেলা থমাস ফিল্ডসকে নির্বাচিত করার জন্য প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানান। বিপুল করতালি ও তুমুল হর্ষধ্বনির মধ্যে আটলান্টিক সিটির মেয়র পদে পামেলা থমাস ফিল্ডস এর প্রতি ‘সুহৃদ সমাবেশ’ এ অংশগ্রহনকারী প্রবাসী বাংলাদেশীরা তাঁদের সমর্থন ঘোষণা করেন।

অনুষ্ঠানে পামেলা থমাস ফিল্ডস তাঁর বক্তব্যে আটলান্টিক সিটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ দক্ষিণ এশীয়দের বন্ধু হিসেবে আখ্যায়িত করে বলেন, আমি সবসময় বাংলাদেশিসহ দক্ষিণ এশীয়দের বন্ধু হিসেবে আপনাদের পাশে থাকব। আটলান্টিক সিটির মেয়র পদে নির্বাচিত হলে বাংলাদেশ সহ দক্ষিণ এশীয় কমিউনিটির অধিকার রক্ষা এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিক ভূমিকা রাখবো। পামেলা থমাস ফিল্ডস তাঁকে সমর্থনের জন্য ‘সুহৃদ সমাবেশ’এ উপস্হিত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি সহ দক্ষিন এশীয় কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁর নির্বাচনী প্রচারনায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV