Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক কমিটির সভা

অনলাইন ডেস্ক পঠিত: 58 বার

প্রকাশিত: April 5, 2022 | 6:15 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক কমিটির নিয়মিত মাসিক সভা ভারচুয়ালি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময়  ৪ এপ্রিল সোমবার সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয়। ভারচুয়াল সভায় সভাপতিত্ব করেন আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক কমিটির চেয়ারওমেন কনস্ট্যানস ডেয়েস চ্যাপম্যান।

ভারচুয়াল সভায় উপস্থিত ছিলেন আটলান্টিক সিটির ডেমোক্র্যাটিক কমিটির সহসভাপতি মো: হোসাইন মোর্শেদ, ডেমোক্র্যাট কমিটি পারসন সুব্রত চৌধুরী, জেফ ডরসি, এম আনজুম জিয়া, রোজি সেগুরা সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী- সমর্থকরা।

সভায় আগামী জুনে অনুষ্ঠিতব্য প্রাইমারি নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থীদের সর্বাত্নক সহযোগীতা করা, দলের জন্য ফান্ড রাইজিং সহ  সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে দলীয় নেতৃবৃন্দ  আলোচনা করেন।

এছাড়া সভায় ডেমোক্র্যাট দলীয় নেতৃবৃন্দ সংগঠনের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য  বিষয়ের উপর আলোকপাত করেন এবং তারই আলোকে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ