আটলান্টিক সিটি প্রবাসী রফিকুল ইসলামের ইন্তেকাল
সুব্রত চৌধুরী- নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটির মসজিদ আল হেরার ট্রাস্টি বোর্ড সভাপতি ওবায়দুল্লাহ চৌধুরীর শ্বশুর প্রবাসী বাংলাদেশী আলহাজ্ব রফিকুল ইসলাম গত তেসরা এপ্রিল শনিবার রাতে অসুস্হতাজনিত কারনে আটলান্টিক কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াাইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ঊনসত্তর বছর। তিনি স্ত্রী, এক পুএ, চার কণ্যা, ভাই, বোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর পৈতৃক নিবাস ছিল চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা গ্রামে। তাঁর মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। তিনি কর্নফুলী পেপার মিলের সাবেক মহা ব্যবস্হাপক ও সরফভাটা হাই স্কুলের পরিচালনা পর্ষদ এর সাবেক সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাষটি বোর্ড এর সভাপতি আবদুর রফিক, সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, আটলান্টিক সিটির কাউন্সিলর আনজুম জিয়া, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, মসজিদ আল হেরার ইমাম ড: রুহুল আমিন সহ মসজিদ পরিচালনা কর্তৃপক্ষ, পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ মো: কাউসার সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030