আটলান্টিক সিটি মার্চেণ্টস এসোসিয়েশনের উদ্যোগে ‘মিট এন্ড গ্রিট’ অনুষ্ঠান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী – নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে গত ৩০ মার্চ, বুধবার সন্ধ্যায় ‘মিট এন্ড গ্রিট’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আটলান্টিক সিটি মার্চেণ্টস এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত ‘মিট এন্ড গ্রিট’ অনুষ্ঠানে আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মলকে সম্বর্ধিত করা হয়।
সংগঠনের সভাপতি আমীর কাশ্মিরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেহমান হাবীব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিটি কাউন্সিলের সভাপতি জর্জ টিবিট, চতুর্থ ওয়ার্ড এর কাউন্সিলর মো: হোসাইন মোর্শেদ, পঞ্চম ওয়ার্ড এর কাউন্সিলর এম আনজুম জিয়া, আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক কমিটির চেয়ারম্যান মাইক সুলেমান, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, আটলান্টিক সিটি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেমস সার্কোস, সংগঠনের সহসভাপতি সোহেল মালিক, সাইফ চৌধুরী,পর্ষদ পরিচালক আদিল মালিক, আবিদ কাইউম, নাঈম খান, বেনি প্রমুখ।
আলোচকরা আটলান্টিক সিটির ব্যবসা বানিজ্যের প্রসারে আটলান্টিক সিটি মেয়র মার্টি স্মল এর সর্বাত্মক সহযোগিতার জন্য তাঁকে ধন্যবাদ জানান। তাঁরা নিরাপদে ব্যবসা পরিচালনার জন্য পুলিশ প্রশাসনের সর্বাত্নক সহযোগীতা কামনা করেন।
সিটি মেয়র মার্টি স্মল ব্যবসা বানিজ্যের প্রসারে তাঁর সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন।
নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion
