আদালতের রায়ে হতাশ গুগল

গুগলে কোনো কিছু খুঁজতে গেলে স্বয়ংক্রিয়ভাবে সে আপনাকে কিছু ‘সাজেশন’ দেয়। এ কারণে কোনো শব্দের বানান সঠিক না জানলেও সাজেশনের কারণে আপনি ঠিক বিষয়টা পেয়ে যেতে পারেন। এই সেবার নাম ‘অটোকমপ্লিট’। সম্প্রতি জার্মানির এক ব্যক্তি এই সেবার বিরুদ্ধে আদালতে মামলা করেন। গণমাধ্যমে ওই ব্যক্তির নাম ‘আরএস’ বলা হচ্ছে। তার অভিযোগ, কেউ যদি তার পরিচালিত কোম্পানি খুঁজতে গুগলের জার্মান ভাষার ওয়েবসাইটে কিছু লেখে, তাহলে সাজেশন হিসেবে ‘সায়েন্টোলজি’, ‘প্রতারক’ এমন সব মানহানিকর শব্দ চলে আসে। উল্লেখ্য, সায়েন্টোলজি হচ্ছে একটা ধর্মীয় সম্প্রদায়, যাদের কাজকর্ম জার্মানির সংবিধান পরিপন্থী বলে মনে করা হয়। তবে সায়েন্টোলজির অনুসারীরা এটা মানতে রাজি নয়। বিষয়টা নিয়ে ‘আরএস’ আদালতে মামলা করে অটোকমপ্লিট সেবা বন্ধ করে দেয়ার অনুরোধ জানান। এই পরিপ্রেক্ষিতে আদালত গুগলকে আরএসের অনুরোধ বাস্তবায়ন করার নির্দেশ দেন। আদালত রায়ে আরও বলেন, গুগলকে অটোকমপ্লিট সেবা পুরোপুরি বাতিল করতে হবে না। অন্য কোনো ব্যবহারকারী যদি ভবিষ্যতে নির্দিষ্টভাবে তার বিষয়ে অনুরোধ করে, তাহলে গুগলকে সেটা আমলে নিতে হবে। গুগল আদালতের এ রায়ে হতাশা প্রকাশ করেছে। তারা বলছে, অটোকমপ্লিট সেবা স্বয়ংক্রিয়ভাবে হয়ে থাকে। বেশির ভাগ ব্যবহারকারী যা খোঁজে, সেটা বিবেচনা করেই সাজেশন দেয় এই সেবা। এর আগেও জার্মানিতে অটোকমপ্লিট নিয়ে গুগলের বিরুদ্ধে মামলা হয়েছে। সেটা ছিল জার্মানির সাবেক ফার্স্ট লেডি বেটিনা ভুল্ফকে নিয়ে। মামলায় অভিযোগ করা হয়, বেটিনা ভুল্ফ লিখতে গেলে অটোকমপ্লিট সেবার মাধ্যমে ‘যৌনকর্মী’সহ আপত্তিকর শব্দ চলে আসে! সেই মামলাটি এখনও চলছে। সূত্র : ডিডব্লিউ/আমার দেশ
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’