আদালতে হাসছিল নিউজিল্যান্ডের মসজিদে হামলাকারী ব্রেনটন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে ৪৯ জনকে হত্যার দায়ে চার্জ গঠন করার পরও আদালতে দাঁড়িয়ে হাসলো হামলাকারী ব্রেনটন টেরেন্ট (২৮)। হাতকড়া পরা অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণকারী ব্রেনটন তার ডান হাত দিয়ে প্রদর্শন করেছে শ্বেতাঙ্গ শক্তি। শুক্রবার ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যা করা হয় মুসলিমদের। এর মধ্যে শিশুও রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন। বৃটেনের একটি পত্রিকার ওয়েবসাইটে এ খবর দেয়া হয়েছে।
শনিবার এই হত্যার প্রধান সন্দেহভাজন ব্রেনটন টেরেন্টকে অল্প সময়ের জন্য হাজির করা হয় ক্রাইস্টচার্চ ডিস্ট্রিক্ট কোর্টে। তাকে বসানো হয় কাঁচে ঘেরা একটি স্থানে।
তার ওপাশ থেকে সে ডান হাত ব্যবহার করে শ্বেতাঙ্গ শক্তি বিষয়ক চিহ্ন প্রদর্শন করে। এ সময় তাকে ক্ষীণ হাসতে দেখা গেছে। ওদিকে হামলা চালানোর আগে সে অনলাইনে সে নাৎসীপন্থি আদর্শ সম্পর্কিত ও মুসলিমবিদ্বেষী কথাবার্তা সংবলিত একটি ‘ম্যানিফেস্টো’ প্রকাশ করে অনলাইনে।
ডানিয়েল জন বুরো (১৮) নামে দ্বিতীয় আরেকজনের বিরুদ্ধে শত্রুতা অথবা বৈরিতায় উস্কানি দেয়ার দায়ে অভিযুক্ত করা হয়েছে। বলা হয়েছে, তার এই উস্কানি ক্রাইস্টচার্চে মসজিদে হামলার সঙ্গে সম্পর্কিত। তবে দ্বিতীয় এই ব্যক্তিকে আদালতে হাজির করা হয় নি।
কার্যক্রম চলাকালে আদালতের ভেতরে সাধারণ মানুষের প্রবেশের ওপর ছিল নিষেধাজ্ঞা। এ নিষেধাজ্ঞা ভঙ্গ করে ভেতরে প্রবেশের চেষ্টা করেছিলেন একজন। এ সময় তিনি বলেছেন, হামলাকারীকে তিনি ছুরি মারতে চান। তিনি একটি ছুরিও দেখান সাংবাদিকদের।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং