Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

আধুনিক ভবন কি শিশুর জন্য নিরাপদ?

অনলাইন ডেস্ক পঠিত: 31 বার

প্রকাশিত: July 1, 2013 | 1:48 PM

                                            বিশ্বে শিশুমৃত্যুর অন্যতম কারণ নিউমোনিয়া। গ্রামাঞ্চলে রান্নার কাজে জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার, কয়লাসহ আবহাওয়া ও জীবনধারার কারণে এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে বেশ। কিন্তু এবার গবেষকেরা বলছেন, শহরের আধুনিক অ্যাপার্টমেন্টেও নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। চীনের সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট অনুষদের হুয়া কিয়ানের নেতৃত্বে একদল গবেষক দেশটির জিয়াংসু প্রদেশের নানজিং শহরের অ্যাপার্টমেন্টে বসবাসকারী শিশুদের ওপর সমীক্ষাভিত্তিক একটি গবেষণা করেন। তাঁদের গবেষণা নিবন্ধটি প্রকাশ করেছে বিজ্ঞান সাময়িকী চায়নিজ সায়েন্স বুলেটিন। এই গবেষণায় বলা হচ্ছে, অ্যাপার্টমেন্টে বাতাস চলাচল ব্যবস্থা, রান্নায় ব্যবহূত জ্বালানির ধরন, আর্দ্রতা, ব্যবহূত আসবাবপত্রের ধরন ইত্যাদির ওপর নিউমোনিয়ার ঝুঁকি নির্ভর করে। আর অ্যাপার্টমেন্টে সীমিত বায়ু চলাচলব্যবস্থা, রান্নায় জ্বালানি হিসেবে গ্যাস ব্যবহার, স্যাঁতসেঁতে আবহাওয়া, মেঝে ও দেয়ালে ব্যবহূত বিভিন্ন বস্তু ইত্যাদি নিউমোনিয়ার ঝুঁকি বাড়ায়। এ ছাড়া ফুসফুস-সংক্রান্ত কোনো অসুখ, পরিবারে কারও নিউমোনিয়া থাকা ও মা-বাবা ছাড়া পালিত শিশুদেরও নিউমোনিয়ার ঝুঁকি বাড়ায়। গবেষকেরা ২০১০ ডিসেম্বর থেকে ২০১১ সালের মার্চ পর্যন্ত চীনের নানজিং শহরের ১১টি জেলার ২৩টি কিন্ডারগার্ডেনের চার হাজারের অধিক শিশুর অভিভাবকের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন। শহর, শহরতলি ও শিল্প এলাকা—সব ধরনের অঞ্চল থেকেই এসব তথ্য সংগ্রহ করা হয়। গবেষকেরা তাঁদের গবেষণা ফলাফল ব্যবহার করে শহরের ভবনে যেসব কারণে নিউমোনিয়া হয়, তা দূর করতে করণীয় নিয়ে কাজ করছেন। তাঁরা আশা করছেন, শিশুর অভিভাবকেরা অ্যাপার্টমেন্টের পরিবেশ ও ভবনের সাজসজ্জায় প্রয়োজনীয় পরিবর্তন এনে নিউমোনিয়ার ঝুঁকি কমাতে পারবেন। চীনের শিশুদের বাসস্থানের কারণে স্বাস্থ্যের ওপর প্রভাবসংক্রান্ত প্রকল্প সিসিএইচএইচের অধীনে এ গবেষণা করা হয়। এতে প্রয়োজনীয় সহযোগিতা করে দেশটির ন্যাশনাল ন্যাচারাল সায়েন্স ফাউন্ডেশন। ইউরেকাঅ্যালার্ট।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ