আধ-ঘণ্টার জন্য বন্ধ ছিল টুইটার
ডেস্ক: বিশ্বের জনপ্রিয় মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটার প্রায় আধ-ঘণ্টার জন্য ডাউন বা বন্ধ ছিল। প্রাত্যহিক রুটিন অনুযায়ী টুইটারে কিছু পরিবর্তন করার সময় এ অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে। প্রাত্যহিক রুটিনে সমস্যাগুলো সমাধানের সময় একটি ভুলের প্রেক্ষিতে প্রশান্ত মহাসাগরীয় সময় (পিডিটি) অনুযায়ী দুপুর ১ টা ৮ মিনিট থেকে ১ টা ৩৩ মিনিট পর্যন্ত টুইটার ডাউন ছিল। এরপর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসতেই তা ঠিক করা হয়। একটি বার্তা দিয়েও সমস্যাটি সম্পর্কে কর্তৃপক্ষ ব্যবহারকারীদের অবগত করে। নতুন টুইট পাওয়ার ক্ষেত্রে বিশ্বজুড়ে টুইটার ব্যবহারকারীদের অপেক্ষা করতে হয়েছে এ সময়টা। ব্যবহারকারীরা যখনই কোন প্রিয় বিষয়ে ক্লিক করছিলেন, তখনই টুইটার স্ক্রিনে ভেসে আসছিল ‘সামথিং ইজ টেকনিক্যালি রং’। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, সমস্যাগুলো সমাধান করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। ২০০৬ সালে টুইটারের জন্ম হওয়ার পর থেকে এটি যে আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছে ও যে হারে টুইট বার্তা আদান-প্রদান করছেন ব্যবহারকারীরা, তাতে হিমশিম অবস্থায় পড়তে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। টুইটারের দাবি, তাদের ব্যবহারকারীর সংখ্যা ২০ কোটির বেশি। তারা দিনে প্রায় ৪০ কোটি টুইট বার্তা আদান-প্রদান করে থাকেন।মানবজমিন সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’