Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নিউইয়র্কে বৃহত্তর রাজশাহী সমিতির বনভোজন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 49 বার

প্রকাশিত: July 25, 2016 | 11:43 AM

Raj_1ইউএসএনিউজঅনলাইন.কম : ব্যাপক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন বৃহত্তর রাজশাহী সমিতির বনভোজন ও ঈদ পুনর্মিলনী।
গত ২৪ জুলাই রোববার আয়োজিত এ জমজমাট বনভোজনে নিউইয়র্কে বসবাসরত বৃহত্তর রাজশাহী এলাকার নারী-পুরুষ ও শিশু-কিশোররা দিনভর নিউইয়র্কে বিয়ার স্টেট পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানা আনন্দে মেতে ওঠে। বর্ণাঢ্য এ বনভোজন বৃহত্তর রাজশাহী প্রবাসীদের মিলন মেলায় পরিনত হয়।

Raj_2
সংগঠনের সভাপতি মো: মনিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবি মো. এন মজুমদার মাস্টার অব ল। বিশেষ অতিথি ছিলেন মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার মূলধারার শিক্ষক প্রফেসর শেখ আল মামুন।
আয়োজকরা জানান, এদিন বৃহত্তর রাজশাহী অঞ্চলের বিপুল সংখ্যক প্রবাসী দলে দলে প্রাকৃতিক সৌন্দর্য্যরে আধার বনভোজন স্থলে সমবেত হতে থাকে। দীর্ঘদিন পর তারা একে অপরকে কাছে পেয়ে মেতে ওঠে সুখ-দুঃখের আলাপনে। নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে প্রবাস এবং জন্মভূমির জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। কেউ কেউ ঘুরে ঘুরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকে। বনভোজনে বিভিন্ন বয়সী ছেলেমেয়েদের জন্য আয়োজন করা হয় নানা খেলাধূলার। মহিলাদের জন্যও ছিল বিভিন্ন আয়োজন। মুখরোচক খাবার খেয়ে সবাই তৃপ্তির ঢেকুর তুলতে থাকে।
সবশেষে আয়োজন করা হয় বনভোজনের বিশেষ আকর্ষণ র‌্যা্েফল ড্রর। এতে পুরষ্কার হিসাবে ছিল বিভিন্ন মূল্যবান সামগ্রী। শেষে খেলাধুলায় অংশগ্রহণকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের মধ্য দিয়ে বনভোজনের সমাপ্তি ঘোষনা করা হয়।
বৃহত্তর রাজশাহী অঞ্চলের বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানে অতিথি ও সমিতির কর্মকর্তারা বক্তব্য রাখেন।
প্রধান অতিথি মো. এন মজুমদার তার বক্তব্যে বলেন, সকল বাংলাদেশি প্রবাসী ভাইবোনেরা একটি পরিবারের মত। দেশে ও প্রবাসে সকলের কল্যাণে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
বিশেষ অতিথি প্রফেসর শেখ আল মামুন নতুন প্রজন্মের লেখা পড়ার প্রতি বিশেষ দৃষ্টি দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি এজন্য সংশ্লিষ্ট সকলকে মামুন’স টিউটোরিয়ালের সেবা নেয়ারও আহ্বান জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন বলেন, বৃহত্তর রাজশাহীবাসীর প্রাণের এ সংগঠনকে গতিশীল করতে এবং ঐক্য ধরে রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। সংগঠনকে সামনে এগিয়ে নিতে সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন তিনি।
সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি মো: মনিরুল ইসলাম বলেন, বৃহত্তর রাজশাহী সমিতিকে একটি আদর্শ সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাই মিলে চেষ্টা চালিয়ে যাব। প্রবাসী রাজশাহীবাসীসহ আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক প্রচেষ্টার ফসল আজকের এই সুন্দর অনুষ্ঠান।
বনভোজন সফল করার জন্য শক্তিশালী কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বৃহত্তর রাজশাহী সমিতির কর্মকর্তারা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV