আনন্দধ্বনি নিউইয়র্ক এর বর্ণাঢ্য বর্ষবরণ
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : আনন্দধ্বনি নিউইয়র্ক এর উদ্যোগে নান্দনিক আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান। গত ১২ এপ্রিল রোববার বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত কুইন্সের কুইন্সবোরো পারফর্মিং আর্টস সেন্টারে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানটি আয়োজন করেছিল আনন্দধ্বনি-টিবিএন২৪। সহযোগিতায় ছিল কুইন্স সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টার ইন্ক।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুইন্স সোশ্যাল এডাল্ট ডে কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইঞ্জিনিয়ার মাহফুজুল হক।
পুরো আয়োজনটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন সংগঠনের পরিচালক অর্ঘ্য সারথী শিকদার, যিনি প্রবাসে বাংলা সংস্কৃতির বিকাশে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে ছিলেন প্রখ্যাত শিল্পী অধ্যাপক ড. সেজান মাহমুদ, যিনি সংগীত পরিবেশনার পাশাপাশি বাংলা সংস্কৃতির বিভিন্ন দিকনিয়ে আলোচনা করেছেন । এবছর আনন্দধ্বনির পহেলা বৈশাখের অনুষ্ঠানে দর্শকদের হ্রদয় কেড়েছে সেজান মাহমুদের গাওয়া, লেখা ও সুর করা “ভালবাসি আমাদের ঢাকা” গানটি।
অনুষ্ঠানে চমক হিসেবে ছিলেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস। তিনি শ্রোতাদের তার গানের মাধ্যমে মুগ্ধ করেন।
সমবেত কণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠানে একক সংগীত পরিবেশনাও ছিল। গানের পাশাপাশি ছিল নৃত্য পরিবেশনাও। আয়োজনে আরো ছিল বাদ্যযন্ত্র পরিবেশনা এবং বাঙালিয়ানা ঘিরে নানা সাংস্কৃতিক উপস্থাপনা। শিল্পীদের অনবদ্য পরিবেশনা সবাই প্রাণভরে উপভোগ করেন। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত এবং দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত পার্কিং সুবিধাও ছিল। ৮০০ আসনের কুইন্সবোরো পারফর্মিং আর্টস সেন্টারে প্রায় ১২ শ প্রবাসী উপস্থিত হয়েছিলেন বলে আয়োজকরা জানান।
ইঞ্জিনিয়ার মাহফুজুল হক বলেন, ‘আমরা ব্যবসার পাশাপাশি বাংলাদেশী কমিউনিটিকে সহযোগিতা করে আসছি। আনন্দধ্বনির সাথে রয়েছি আমরা। তাদের এ আয়োজনের সাথে থাকতে পেরে গর্ববোধ করছি।’
অর্ঘ্য সারথী শিকদার বলেন, ‘আনন্দধ্বনি প্রথম নিউইয়র্কে পহেলা বৈশাখ শুরু করে। আমারা এ ধরনের অনুষ্ঠান নিয়মিত করতে চাই’।
নিউইয়র্কের শুদ্ধ সঙ্গীতের পরিচর্যাকারী হিসেবে খ্যাত ‘আনন্দধ্বনি’ দীর্ঘদিন থেকে পহেলা বৈশাখ পালন করে আসছে ব্যাপক আয়োজনের মাধ্যমে। ঢাকার ছায়ানটের আদলে প্রভাতফেরী ও প্রভাতী সঙ্গীত দিয়ে সাজানো আনন্দধ্বনির অনুষ্ঠানে যোগ দিতে নিউইয়র্কের বাইরে থেকেও প্রতিবছর লোকজনের আগমন ঘটে।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion