Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

‘আনন্দ শেয়ার করলে বাড়ে আর বেদনা শেয়ার করলে কমে’?

অনলাইন ডেস্ক পঠিত: 95 বার

প্রকাশিত: March 20, 2019 | 4:21 PM

আহমেদ শরীফ শুভ : কাউন্সেলিং নিয়ে আমাদের অনেকের মধ্যেই বিভ্রান্তি কাজ করে। অনেকের ধারণা, কাউন্সেলিং মানে পরামর্শ বা উপদেশ। আর কাউন্সেলরের কাজ কোনো সমস্যা সমাধানে পরামর্শ বা উপদেশ দেয়া। বিষয়টি কিন্তু আসলে তেমন নয়। একজন প্রশিক্ষিত কাউন্সেলর সমস্যা সমাধানে কোনো পরামর্শ বা উপদেশ দেন না। তিনি আপনার মানসজগত বিশ্লেষণ করেন, আপনার সমস্যার সম্ভাব্য কারণসমূহ নির্ণয়ে আপনাকে সহযোগিতা করেন এবং সব শেষে সমস্যা সমাধানকল্পে নানা বিকল্পের সন্ধান পেতে আপনাকে গাইড করেন। সমাধানের বিভিন্ন পথের সুবিধা অসুবিধাগুলো আপনার সামনে তুলে ধরেন। কিন্তু শেষ পর্যন্ত আপনার জন্য প্রযোজ্য সমাধানটি আপনাকেই খুঁজে বের করতে হয়।

যেমন ধরুন, আপনি একটি ট্যুর প্রোগ্রামের কথা ভাবছেন।কাউন্সেলর হবেন ট্যুর গাইড, গাড়ির ড্রাইভার নন। তিনি আপনাকে বলবেন, সোনার গাঁয়ে গেলে কিভাবে যেতে হবে, কি কি দেখতে পাবেন; ময়নামতিতে গেলে কিভাবে যাবেন কি কি দেখবেন ইত্যাদি। তিনি গাড়ি চালিয়ে আপনাকে ময়নামতি কিংবা সোনার গাঁয়ে নিয়ে যাবেন না। আপনি সোনার গাঁয়ে যাবেন নাকি ময়মামতিতে যাবেন, কিভাবে যাবেন সে সিদ্ধান্ত কিন্তু আপনাকেই নিতে হবে।হ্যাঁ, আপনি যদি অবসাদ, বিষন্নতা, একাকীত্ব কিংবা অন্য কোনো মানসিক চাপে থাকেন তবে একজন প্রশিক্ষিত এবং পেশাদার কাউন্সেলরের সহযোগিতা নিন।
না, তিনি আপনাকে কোনো উপদেশ দেবেন না। আপনার সমস্যার নিবিষ্ট ¯্রােতা হবেন এবং রায়প্রবণহীন (নন-জাজমেন্টাল)ভাবে আপনাকে গাইড করবেন কঠিন সময় অতিক্রম করতে। আপনার আনন্দ-বেদনার কথা তার সাথে শেয়ার করুন। জানেন তো, ‘আনন্দ শেয়ার করলে বাড়ে আর বেদনা শেয়ার করলে কমে’? যার তার সাথে শেয়ার করবেন না, যিনি নন-জাজমেন্টাল এবং প্রশিক্ষণপ্রাপ্ত তার সাথেই শেয়ার করুন। আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব (তিনি পেশাদার কাউন্সেলর হলেও) কে কাউন্সেলর হিসেবে না নেয়াই ভালো। তার পক্ষে নিজের আত্মীয় বা বন্ধুসত্ত্বা আলাদা করে নৈর্ব্যক্তিক ভাবে কাউন্সিলিং করা কঠিন। আরেকটি বিষয়, অনেকেই কাউন্সেলরকে ভুলবশত : কাউন্সিলর বলেন। দুটো কিন্তু ভিন্ন বিষয়। ফেসবুক থেকে

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV