Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান পদ থেকে বিচারপতি নিজামুল হকের পদত্যাগ

অনলাইন ডেস্ক পঠিত: 196 বার

প্রকাশিত: December 11, 2012 | 11:11 AM

পদত্যাগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম।  প্রেসেডেন্ট বরাবরে পাঠানো পদত্যাগপত্র তিনি আইন মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। বিকালে ট্রাইব্যুনালসহ একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বিচারপতির পদত্যাগের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী ব্যরিস্টার শফিক আহমেদ মানবজমিন অনলাইনকে জানিয়েছেন, নিজামুল হকের পদত্যাগ পত্র তিনি হাতে পাননি। তবে বিচারপতি নিজামুল হক নাসিম পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানতে পেরেছেন। ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে একজন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞের সঙ্গে এই বিচারপতির স্কাইপ সংলাপের ফিরিস্তি গণমাধ্যমে প্রকাশের পর আজ ট্রাইব্যুনালে যাননি তিনি। ওই ফিরিস্তি প্রকাশের পরই এ বিচারপতির পদত্যাগ দাবি উঠে। দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত স্কাইপ সংলাপের ফিরিস্তির বিষয়ে ট্রাইব্যুনাল থেকে আজ আদেশ দেয়ার কথা ছিল। কিন্তু ট্রাইব্যুনালের জ্যেষ্ঠ বিচারপতি জাহাঙ্গীর হোসেন এ বিষয়ে আদেশ না দিয়ে পরবর্তী তারিখ নির্ধারণ করে দেন। অসুস্থতার কারণে নিজামুল হক আদালতে উপস্থিত হননি বলে জানান জাহাঙ্গীর হোসেন। তবে স্কাইপ সংলাপে বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে ‘সোনা জাহাঙ্গীর’ সম্বোধন করার বিষয়ে তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, আমি নিন্দুকদের মুখে ছাই দিয়ে বলি-আমার নাম জাঙ্গাহীর হোসেন। সার্টিফিকেটেও আমার নাম জাহাঙ্গীর হোসেন। এছাড়ার তার সততার বিষয়ে স্কাইপ সংলাপে আসা বক্তব্যের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, আমি সৎ ছিলাম, সৎ আছি, সৎ থাকব। নিজামুল হক নাসিম ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে বেলজিয়ামে বসবাসরত আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ড. আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে ১৭ঘণ্টার স্কাইপ আলোচনা করেন। এছাড়া এ বিষয়ে তিনি ই-মেইল এর মাধ্যমেও মতামত আদান প্রদান করেন। নিজামুল হকের স্কাইপ এবং ই-মেইল একাউন্ট হ্যাক করে ‘দ্যা ইকোনোমিস্ট’ সংলাপ ও ই-মেইলে পাঠানো তথ্য সংগ্রহ করে। বিষয়টি প্রকাশ হওয়ার পর ইকোনোমিস্টের দুই সাংবাদিকের বিরুদ্ধে রুল জারি করেন বিচারপতি নাসিম। এরপরই দৈনিক আমার দেশ বিচারপতির স্কাইপ সংলাপ এর ফিরিস্তি ধারাবাহিকভাবে প্রকাশ করে। এদিকে ইকোনোমিস্টের কাছে বিচারপতি নাসিম প্রথমে সংলাপের বিষয়টি অস্বীকার করলেও পরে তিনি এ বিষয়ে রুল জারি করেন।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV