Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রোমে বাংলাদেশ দূতাবাস’র সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের সম্মাননা প্রদান

অনলাইন ডেস্ক পঠিত: 132 বার

প্রকাশিত: December 21, 2021 | 4:19 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২১ উপলক্ষে ইতালির রোমস্থ, বাংলাদেশ দূতাবাস দুজন মহিলাসহ ৬ জন প্রবাসী বাংলাদেশী এবং ১ টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে “রেমিট্যান্স পুরস্কার” প্রদান করেছে। ২০ ডিসেম্বর সোমবার বিকাল ৫ টায় দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। ইতালি থেকে বাংলাদেশে জুলাই ২০২০ থেকে জুন ২০২১ সময়ের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে তাঁদেরকে এ পুরস্কার প্রদান করা হয়। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান এ পুরস্কার বিতরণ করেন।

দূতাবাস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এর বাণী পাঠ, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ। আলোচনা সভার শুরুতে দূতাবাসের কাউন্সেলর (শ্রমকল্যাণ) মোঃ এরফানুল হক প্রবাসীদের অধিকার রক্ষা, তাদের কল্যাণ এবং বৈধপথে রেমিট্যান্স প্রেরণে প্রবাসীদের উদ্বুদ্ধকরণে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহসহ দূতাবাসের ভূমিকার উপর একটি প্রতিবেদন পেশ করেন। রেমিট্যান্স পুরস্কার প্রাপ্তদের মধ্যে উক্ত অনুষ্ঠানে সশরীরে উপস্থিত দুজন এবং ডিজিটাল মাধ্যমে যুক্ত পাঁচজন বক্তব্য প্রদান করেন। তাঁরা এ স্বীকৃতি প্রদানের জন্য দূতাবাসকে আন্তরিক ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত শামীম আহসান তাঁর বক্তব্যে পুরস্কার প্রাপ্তদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানান এবং সেই সাথে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য প্রবাসী সকল বাংলাদেশীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। রাষ্ট্রদূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে উল্লেখ করেন যে, ২০২১ বছরটি মুজিববর্ষ (জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদ্‌যাপন) এবং বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণ জয়ন্তীর কারণে খুবই তাৎপর্য্যপূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারকে তিনি “প্রবাসী-বান্ধব সরকার” উল্লেখ করে এবারের প্রতিপাদ্য (theme) “শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা”- কে সামনে রেখে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। জনাব আহসান বৈধ অভিবাসনের পক্ষে বাংলাদেশ সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি আরো বলেন, করোনা মহামারীর কারণে বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশীদের দেশে ফেরত আনা এবং চাকুরি হারানো ক্ষতিগ্রস্ত প্রবাসীদেরকে বাংলাদেশ সরকারের আর্থিক সাহায্য প্রদানের বিষয়টিও উল্লেখ করেন। ইতালি প্রবাসীদের উদ্দেশ্যে রাষ্ট্রদূত আরো বলেন, পাসপোর্ট সংক্রান্ত সমস্যা সমাধান এবং অন্যান্য সেবার মান বৃদ্ধি করার জন্য দূতাবাস আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

২০২১ সালের “রেমিট্যান্স পুরস্কার” প্রাপ্তরা হলেন: ব্যক্তি ক্যাটাগরি (পুরুষ) জনাব মোহাম্মদ জাহাঙ্গীর ফরাজী, জনাব কার্ত্তিক চন্দ্র ঘোষ, জনাব শাহাজালাল মিলন, জনাব রায়হান মোহাম্মদ উদ্দিন রাসেল এবং ব্যক্তি ক্যাটাগরি (মহিলা) মিসেস হাবিবা কবির, মিসেস মেহেনাস তাব্বাসুম। প্রতিষ্ঠান ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন ‘বাংলা এসআরএল’ (Bangla SRL) ।
বৈধপথে রেমিট্যান্স প্রেরণকারীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে ২০১৯ সালে বাংলাদেশ দূতাবাস, রোম “রেমিট্যান্স পুরস্কার” চালু করে। উল্লেখ্য, আন্তর্জাতিক অভিবাসী দিবসে (১৮ ডিসেম্বর) অনিবার্যকারণবশতঃ অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়নি। হাইব্রিড ফরমেটে আয়োজিত অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং পুরস্কার প্রাপ্ত ব্যক্তিগণের মধ্যে দুজন সশরীরে উপস্থিত ছিলেন। পুরস্কারপ্রাপ্ত অপর পাঁচজন ডিজিটাল মাধ্যমে যুক্ত ছিলেন। মহামারীর ভয়াবহতার প্রেক্ষিতে ইতালি সরকার কর্তৃক আরোপিত কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে সীমিত পরিসরে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে সবাইকে আপ্যায়িত করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV