আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস এর দ্বিতীয় বার্ষিকী পালন করবে জেনোসাইড ’৭১ ফাউণ্ডেশন যুক্তরাষ্ট্র
নিউইয়র্ক : আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবসের দ্বিতীয় বার্ষিকী পালন করবে জেনোসাইড ’৭১ ফাউণ্ডেশন, যুক্তরাষ্ট্র। গত ১১ সেপ্টেম্বর, ২০১৫ জাতিসংঘ সাধারণ পরিষদ ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস হিসেবে স্বীকৃতিদান ও বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালনের সিদ্ধান্ত গ্রহন করে। সেই প্রেক্ষিতে আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবসের দ্বিতীয় বার্ষিকী পালন করবে জেনোসাইড ’৭১ ফাউণ্ডেশন, যুক্তরাষ্ট্র।
দিবসটি পালনের কর্মসূচী-
১) গণহত্যায় নিহতদের স্বরণ ও মর্যাদা দান, ২) গণহত্যা প্রতিরোধে বিশ্ব জনমত গঠনের প্রত্যয়ে “সেমিনার ও আলোচনা”,৩) ভক্তি সঙ্গীত ও কবিতা আবৃওি সহ নিন্মোক্ত দাবীগুলো- ক) একাওুরে বাংলাদেশে পাকিস্থানী হানাদার বাহিনীর সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি, খ) পাক হানাদার বাহিনীর ১৯৫ জন যুদ্ধাপরাধী সেনা কর্মকওার বিচার, গ) পাকিস্থানের কাছে বাংলাদেশের পাওনা ৩৭ হাজার কোটি টাকা, ঘ) সম্পদের শেয়ার, এবং ঙ) গণহত্যা, চ) নারী নির্যাতন ও নারীর সম্ভ্রমহানীর ফলে জন্ম নেয়া যুদ্ধশিশুর দায়ভারসহ ক্ষতিপুরন আদায়ে ঐতিহাসিক এই দিনটি পালিত হবে।
তারিখ ও সময়ঃ ৯ ডিসেম্বর শুক্ররার, সন্ধ্যা ৬টা, স্থান ও জুইস সেণ্টার, ৩৭-০৬, ৭৭ ষ্ট্রিট, জ্যাকসন হাইষ্ট্স, নিউইয়র্ক
অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ডঃ প্রদীপ রঞ্জন কর (সভাপতি), জিএইচ আরজু (সচিব), জেনোসাইড ’৭১ ফাউণ্ডেশন, যুক্তরাষ্ট্র। প্রেস বিজ্ঞপ্তি
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের