Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

আন্তর্জাতিক পদক পেলেন এপি’র বাংলাদেশি আলোকচিত্রী পাভেল রহমান

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: April 9, 2012 | 12:44 PM

২০১১ সালে ইজতেমা শেষে ট্রেনে মুসল্লিদের ঘরে ফেরার মুহূর্তে টঙ্গী স্টেশন থেকে তোলা ছবি।

২০১১ সালে ইজতেমা শেষে ট্রেনে মুসল্লিদের ঘরে ফেরার মুহূর্তে টঙ্গী স্টেশন থেকে তোলা ছবি। ছবি: পাভেল রহমানপাভেল রহমানII  চায়না ইন্টারন্যাশনাল ফটো কনটেস্ট-২০১২-তে স্বর্ণপদক জিতেছেন নিউইয়র্কভিত্তিক সংবাদ সংস্থা এপি’র বাংলাদেশি আলোকচিত্রী পাভেল রহমান।
জাম্পিং (লম্ফ) শিরোনামে তোলা ছবিটির জন্য পাভেল রহমান এই পুরস্কার জিতেছেন। ছবিটি বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার সময়কার তোলা। এতে এক চানাচুরওয়ালা ও একজন যাত্রীর বিপরীতমুখী দুটি ট্রেন সমান্তরালভাবে অবস্থানকালে এক ট্রেনের ছাদ থেকে অন্য ছাদে যাওয়ার মুহূর্ত ধারণ করা হয়েছে। প্রতিযোগিতার প্রাত্যহিক জীবন ক্যাটাগরিতে পুরস্কার জিতেন তিনি।
একই ছবি যুক্তরাষ্ট্রের মিসৌরি স্কুল অব জার্নালিজম আয়োজিত পিকচার অব দি ইয়ার, ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় ২০১২ সালে অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স পুরস্কার পায়। এ ছাড়া সারা বিশ্বে পাভেল রহমানের অনেক ছবিই ব্যাপক সুনাম কুড়িয়েছে।
পাভেল রহমান প্রথম আলো অনলাইনকে বলেন, ‘আমি আগে থেকে জানতাম না যে আমার ছবি প্রতিযোগিতায় যাবে। ছবি বাছাই করার পর আমার নাম মনোনয়ন করে এপি আমাকে এই সংবাদ জানিয়েছে।’
আসছে ডিসেম্বরে এই আন্তর্জাতিক পুরস্কার গ্রহণ করার জন্য বেইজিং যাবেন পাভেল রহমান।
পাভেল রহমানের জন্ম রংপুরে। বাবা মরহুম মজিবর রহমান পুলিশ সুপার ছিলেন।
১৯৮৭ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী নূর হোসেনের পিঠে আঁকা ‘গণতন্ত্র মুক্তি পাক’ ছবিটি তুলে দেশ-বিদেশে ব্যাপক সাড়া জাগান তিনি। তাঁর ওই ছবিটি স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রতীক হয়ে ওঠে।
পাভেল রহমান বর্তমানে এপিতে দায়িত্ব পালনের পাশাপাশি প্রথম আলোর আলোকচিত্র-বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করছেন।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV