আন্তর্জাতিক বঙ্গবন্ধু দিবস ১৭ মার্চ যুক্তরাষ্ট্র ডাক বিভাগ বঙ্গবন্ধুর ছবি সম্বলিত স্মারক ডাকচিহ্ন প্রকাশ করছে
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র ডাক বিভাগ (ইউএসপিএস) হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ১৭ মার্চকে আন্তর্জাতিক বঙ্গবন্ধু দিবস আখ্যায়িত করে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত একটি বিশেষ সচিত্র ডাকচিহ্ন (পিকটোরিয়াল পোস্ট মার্ক) প্রকাশ করছে। মুক্তধারা ফাউন্ডেশনের আবেদনে বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চ সকাল ১১টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটস পোস্ট অফিস থেকে এই স্মারক ডাকচিহ্ন প্রকাশিত হবে। এই স্মারক ডাকচিহ্নে লেখা রয়েছে: 1920-2020, Celebrating 100 Years of Bangabandhu. International Bangabandhu Day, March 17, 2020. Jackson Heights, NY 11372.

উল্লেখ্য, জাতির জনককে নিবেদিত প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে যুক্তরাষ্ট্রের প্রায় সকল অনুষ্ঠান করোনা ভাইরাসের কারনে স্থগিত ঘোষনা করা হয়। ইউনা্ইটেড স্টেট পোস্টাল সার্ভিস কর্তৃক ঘোষিত বঙ্গবন্ধুর স্মারক ডাকচিহ্ন প্রকাশের আনুষ্ঠানিকতা নির্ধারিত সময়ে জ্যাকসন হাইটসের ৭৮ স্ট্রীট এবং ৩৭ এভিনিউতে অবস্থিত পোস্ট অফিসে অনুষ্ঠিত হবে বলে মুক্তধারা ফাউন্ডেশন সূত্রে জানা গেছে।
২৬ মার্চ প্রকাশিত হবে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের বিশেষ বুলেটিনে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত এই স্মারক। এই স্মারকটির নকশা করেছেন শিল্পী কে সি মং।
মার্কিন ডাক বিভাগের স্মারক ডাকটিকিট বিভাগ মুক্তধারা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী বিশ্বজিত সাহার কাছে এক বার্তায় জানিয়েছে, ১৭ মার্চ থেকে ৩০ দিনের জন্য এই সচিত্র ডাকচিহ্ন সম্বলিত সীলমোহর ব্যবহারের সুযোগ থাকবে। শুধুমাত্র সুনির্দিষ্ট ডাক অফিসে (জ্যাকসন হাইটস, নিউইয়র্ক) এই সিলমোহর সম্বলিত ডাক টিকিট কেনার সুযোগ থাকবে।
এর আগে ২০১৬ সালে মুক্তধারা ফাউন্ডেশনের আবেদনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মার্কিন ডাক বিভাগ যে স্মারক ডাকচিহ্ন ও ফার্স্ট ডে দ্য কভার প্রকাশ করে তা নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের মুখ্য ডাক অফিসে বিক্রির ব্যবস্থা করা হয়।
জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক বলয়ে বঙ্গবন্ধুকে নানানভাবে শ্রদ্ধা জানাবার উদ্যোগের অন্যতম একটি প্রয়াস বলে অভিহিত করেন এই স্মারক ডাকচিহ্নের আবেদনকারী মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিইও বিশ্বজিত সাহা।
উল্লেখ্য, মুক্তধারা ফাউন্ডেশনের আবেদনে ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ বঙ্গবন্ধু যেদিন জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন সেদিনটিকে ‘বাংলাদেশী ইমিগ্রান্ট ডে’ ঘোষণা করে নিউইয়র্ক স্টেট সিনেট। এছাড়া গত ১০ মার্চ ২০২০ সিনেটর জন ল্যুর প্রস্তাবনায় বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উপলক্ষে নিউইয়র্ক স্টেট বিশেষ রেজ্যুলেশন পাশ করে।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং