আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে বাধ্যবাধকতা করলো জাতিসংঘ
এনাঃ এখন থেকে জাতিসংঘ সদর দপ্তরসহ সর্বত্র প্রতিবছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে হবে। জাতিসংঘের ৬৫তম সাধারণ অধিবেশনের চতুর্থ কমিটির এক বৈঠকে ২১ অক্টোবর এ বিষয়ে একটি রেজ্যুলেশন সর্বসম্মতিক্রমে গৃহিত হয়। জাতিসংঘ সদর দপ্তরে চতুর্থ কমিটির কুশ্চেন্স রিলেটিং টু ইনফরমেশন শীর্ষক ৫৪ নম্বর এজেন্ডার অধীনে এই রেজুল্যুশন হলো। চতুর্থ কমিটির সভায় রেজ্যুলেশনটি উত্থাপনের আগে এটি এ বছর মে মাসে ১১৩ সদস্য বিশিষ্ট কমিটি অন ইনফরমেশন এর সভায়ও সর্বসম্মতিক্রমে গৃহিত হয়। সে সময় জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ঐকাক প্রচেষ্টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন সংক্রান্ত একটি প্রস্তাবনা রেজ্যুলেশনটিতে অন্তর্ভূক্ত করা হয়। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক আগ্রহে ১৯৯৯ সালে জাতিসংঘের অঙ্গ-সংস্থা ইউনেস্কো কর্তৃক ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার পর এটি বাংলাদেশের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ অর্জন। কেননা এতদিন দিবসটি উদযাপনে কোন বাধ্যকতা ছিল না। এখন সে ব্যাপারে বাধ্যবাধকতা হলো। শুধু তাই নয়, এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ সদর দফতরে স্থায়ীভাবে একটি শহীদ মিনার নির্মাণের পথও সুগম হলো।
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women