Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ব্যাপক প্রস্তুতি

অনলাইন ডেস্ক পঠিত: 25 বার

প্রকাশিত: February 6, 2020 | 6:47 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আগামী ২১ ফেব্রুয়ারী অমর একুশে তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন উপলক্ষ্যে প্রবাসে ব্যাপক প্রস্তুতি চলছে। যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর সিলেটবাসীদের সর্ববৃহৎ সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা অমর একুশে স্মরণে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেছে। এ উপলক্ষে বিভিন্ন সংগঠনের সাথে মতবিনিময় সভা করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ। গত ২ ফেব্রুয়ারী রোববার রাতে সংগঠনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ভারপ্রাপ্ত সভাপতি আহবাব হোসেন চৌধুরীর সভায় সভাপতিত্ব করেন। সভায় বিভিন্ন সংগঠন থেকে অংশ নেন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা তুতিউর রহমান, বড়লেখা সমিতির সভাপতি আব্দুল জব্বার, ফাউন্ডেশন অব গ্রেটার জৈন্তার সভাপতি মাওলানা রশীদ আহমদ, সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাগর মোহাম্মদ সানু, টাইম টেলিভিশনের পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের ফজলুর রহমান, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক উপদেষ্টা আবদুল হাসিম হাসনু, সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আবদুল করিম।

জালালাবাদ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান হোসাইনের পরিচালনায় এতে জালালাবাদ এসোসিয়েশনের সহ-সভাপতি মো: জোসেফ চৌধুরী, মোহাম্মদ শফি উদ্দিন তালুকদার, কোষাধ্যক্ষ ময়নুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মানিক আহমদ, প্রচার দপ্তর সম্পাদক বুরহান উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক শরিফুল হক মজনু, ক্রীড়া সম্পাদক মো: শাহীন কামালী, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ মনির, সমাজ কল্যাণ সম্পাদক মো: জামিল আনসারি, কার্যকরি সদস্য হেলিম উদ্দিন, মান্না মুনতাসির, রুকন হাকিম ও মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

এবার সকল সংগঠনের অংশ গ্রহণে মহান একুশে ফেব্রুয়ারী পালনের সিদ্ধান্ত নেয়া হয় সভায়। এ উপলক্ষে নেয়া হয় বিভিন্ন কর্মসূচী।
উল্লেখ্য, অমর একুশে পালনে বাংলাদেশ সোসাইটি ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি সহ বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV