Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

আন্তর্জাতিক মুদ্রাবাজার এখনো নাজুক রয়েছে: আইএমএফ

অনলাইন ডেস্ক পঠিত: 125 বার

প্রকাশিত: October 10, 2012 | 4:04 PM

টোকিওতে বিশ্বব্যাংক-আইএমএফের সম্মেলনকেন্দ্রের কাছে একটি স্টুডিওতে বিভিন্ন ধরনের শস্য ও সবজি দ

টোকিওতে বিশ্বব্যাংক-আইএমএফের সম্মেলনকেন্দ্রের কাছে একটি স্টুডিওতে বিভিন্ন ধরনের শস্য ও সবজি দিয়ে আফ্রিকার মানচিত্র বানানো হয়েছে। তার ওপর খেলনা বুলডোজার ও ট্রাক্টর নিয়ে আন্তর্জাতিক বিনিয়োগকারী সেজে আফ্রিকার জমি ও ফসল দখলের প্রতীকী প্রতিবাদ জানাচ্ছে কয়েকজন উন্নয়নকর্মী। তারা বিশ্বব্যাংকের কাছে এসব বিনিয়োগকারীকে আটকানোর আহ্বান জানিয়েছে -এএফপি

মনজুরুল হক, টোকিও থেকে : ইউরো অঞ্চলের সংকটের প্রভাবে বিশ্ব আর্থিক খাতে যে সংকট দেখা দিয়েছে, তা কাটিয়ে ওঠার জন্য বিশ্বের প্রধান রাষ্ট্রগুলো বেশ কিছু পদক্ষেপ নেয়। এর প্রভাবে মুদ্রাবাজার-পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে এলেও তা এখনো নাজুক। আর তাই দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে নীতিবিষয়ক আরও প্রচেষ্টা চালানো দরকার। জাপানের রাজধানী টোকিওতে চলমান বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল বুধবার বিশ্বের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আইএমএফের অর্থবিষয়ক উপদেষ্টা এবং মুদ্রা ও পুঁজিবাজার বিভাগের পরিচালক হোসে ভিনিয়ালস এসব কথা বলেন। আইএমএফের কর্মকর্তার মতে, ইউরো অঞ্চল এখনো মূল ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত হচ্ছে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের গ্রহণ করা পদক্ষেপ সবচেয়ে ভীতিকর হিসেবে দেখা দেওয়া আশঙ্কা দূর করে নিতে আংশিকভাবে সহায়ক হলেও সংকট স্থায়ীভাবে কাটিয়ে উঠতে হলে নীতিসংক্রান্ত এসব পদক্ষেপ আরও সুংহত করা দরকার। হোসে ভিনিয়ালস আরও বলেন, জাতীয় ও ইউরো অঞ্চল পর্যায়ে সঠিক নীতি বাস্তবায়নে ব্যর্থতা ইউরোপের প্রধান ব্যাংকগুলোর ওপর চাপ আরও বাড়াবে। ফলে এসব ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দুই লাখ আশি হাজার কোটি ডলার পর্যন্ত সংকুচিত হতে পারে। এমন অবস্থায় দুর্বল ব্যাংকগুলোর আরও পুনর্গঠন কিংবা প্রয়োজনে বিলুপ্তি হওয়া দরকার বলে মন্তব্য করেন তিনি। অবশ্য তাঁর এমন মন্তব্যকে আর্থিক বাজারে আইএমএফ শক্তিশালীদের পক্ষাবলম্বন করছে—এমন অভিযোগের সত্যতাই প্রমাণ করছে বলে উল্লেখ করেছেন অনেকে। জাপানের আর্থিক পরিস্থিতির দুর্বল দিকের উল্লেখ প্রসঙ্গে হোসে ভিনিয়ালস বলেন, জাপানের দুর্বল দিক হচ্ছে বাজেট ঘাটতি এবং রেকর্ড পরিমাণ সরকারি ঋণ। অন্যদিকে চীন ও ভারতসহ এশিয়া ও লাতিন আমেরিকার উদীয়মান বাজারে ইউরো সংকটের প্রভাব সীমিত হলেও দূরবর্তী প্রতিক্রিয়া থেকে এসব দেশ পুরোপুরি মুক্ত নয় বলে ভিনিয়ালস উল্লেখ করেন। এদিকে বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল টোকিওতে এসে উপস্থিত হলে বিশ্বব্যাংক ও আইএমএফ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের সবাই এখন কর্মব্যস্ত সময় অতিবাহিত করছেন। আগামী দুই দিনে অর্থমন্ত্রী সম্মেলনের মুখ্য কয়েকটি অধিবেশনে যোগ দেওয়া ছাড়াও বিশ্বব্যাংক ও আইএমএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতামত বিনিময় করবেন, জাপানি কর্তৃপক্ষের উচ্চপর্যায়ে সাক্ষাৎ করবেন এবং সম্মেলন উপলক্ষে টোকিওতে সমবেত কয়েকটি দেশের অর্থমন্ত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV