আফগানিস্তানে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র
আফগানিস্তানে অবস্থানরত নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। রাজধানী কাবুলে তালেবানরা হামলা চালানোর পর মঙ্গলবার এমন সতর্কতা জারি করা হয়। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন। এতে বলা হয়, যেসব নাগরিক আফগানিস্তান সফরে যাওয়ার কথা বিবেচনা করছেন তাদেরকে সতর্ক করা হয়েছে। যারা আফগানিস্তানের ভিতরে আছেন তাদেরকেও দেশ ত্যাগের আগে পরিস্থিতি বিবেচনা করতে বলা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, যেসব মার্কিন নাগরিক আফগানিস্তান সফরে রয়েছেন অথবা সেখানে অবস্থান করছেন দেশ ত্যাগর আগে তাদেরকে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। সোমবার দিবাগত রাতে রাজধানী কাবুলে তালেবানরা হামলা চালায়। তারা রাশিয়ান দূতাবাসের কাছে দারুল আমান এলাকায় সাবেক একজন এমপির গেস্টহাউজে অতর্কিতে প্রবেশ করে। এতে অংশ নেয় তিন আত্মঘাতী তালেবান সদস্য। এতে তালেবানদের সঙ্গে সংঘর্ষে সাত নিরাপত্তা রক্ষী আহত হয়েছেন। বেশ কয়েক ঘন্টা এ সংঘর্ষ চলতে থাকে। মঙ্গলবার সকালে ওই সংঘর্ষ থামে। এর কয়েক ঘন্টা পরেই যুক্তরাষ্ট্রের দূতাবাস তার ওয়েবসাইটে একটি পোস্ট দেয়। তার শিরোনাম ‘ইমার্জেন্সি মেসেজ’ বা জরুরি বার্তা। তাতে বলা হয়, আফগানিস্তানের নিরাপত্তার অবস্থা খুবই অস্থিতিশীল। আফগানিস্তানের ভিতরে যুক্তরাষ্ট্রের সব নাগরিকের অবস্থা গুরুত্বর পর্যায়ে রয়েছে। তাই দূতাবাস যুক্তরাষ্ট্রের নাগরিকদের জোরালো আহ্বান জানাচ্ছে ব্যক্তিগত নিরাপত্তা জোরদার করার জন্য উপযুক্ত পদক্ষেপ নিতে। চারদিকে নজর রাখতে হবে। স্থানীয় মিডিয়ায় আপডেট অনুসরণ করতে হবে। উচ্চ পয়ায়ে নজরদারি করে চলতে হবে। মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
- ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ
- New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
- নিউইয়র্কে সাউথ এশিয়ান-আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক